Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসামের প্রখ্যাত গায়ক জ়ুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য ও বিতর্ক। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন সন্দীপন গর্গ, শেখর গোস্বামী এবং জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা। এই পার্টির পরের দিনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা ,জ়ুবিনকে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারাতে হয়।
জলে নামতে ভয় পেতেন (Zubeen Garg)
অনেকের দাবি, জলে ভয় পেতেন জুবিন (Zubeen)। তা সত্ত্বেও কেন তাঁকে স্কুবা ডাইভিং-এর জন্য উৎসাহিত করা হল, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এই ঘটনার আগে একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, শেখর গোস্বামী বারবার জ়ুবিনকে জলে নামতে বলছেন। যদিও শেখর পরে এক সাক্ষাৎকারে এই অভিযোগ অস্বীকার করেছেন।
ভিডিয়োতে শোনা যায়, জ়ুবিন বলছেন, “তুমিও আমার সঙ্গে যাবে তো?” শেখর তাঁকে আশ্বস্ত করেন, জলে নামলে কিছু হবে না বলে। উপস্থিত একজন বলেন, “তুমি যাও, কিন্তু তোমায় ফিরে আসতে হবে।” তখন আর একজন হাসতে হাসতে জানান,এটা খুবই সহজ। এই কথোপকথনের পর থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন (Zubeen Garg)।
নিরাপত্তা ব্যবস্থার অভাব
ভিডিয়োতে দেখা যায়, কেউ একজন জ়ুবিন গর্গকে ( Zubeen Garg) লাইফ জ্যাকেট পরার পরামর্শ দেন। এমনকি তাঁকে জোর করেও লাইফ জ্যাকেট পরানোর চেষ্টা করা হয়। কিন্তু জ়ুবিন নিজে রাজি হননি। কী কারণে তিনি এই পরামর্শ মানলেন না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এত বড় একটি অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটির আগে কেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হল না?
অনুরাগীদের একাধিক প্রশ্ন
অনুরাগীদের একাংশের প্রশ্ন, যদি জ়ুবিন মানসিক ভাবে প্রস্তুত না থাকেন, তাহলে কেন তাঁকে বারবার চাপ দেওয়া হল? ভিডিওতে শেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক স্পষ্ট বোঝা গেলেও, এই ধরনের বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়া কতটা ঠিক ছিল, তা নিয়ে বিতর্ক চলছে।
শোনা গিয়েছে,তদন্তকারীরা জানিয়েছেন, এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ভিডিও, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। স্কুবা ডাইভিং-এর আগে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি না, কতটা প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই দিকগুলোও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: Weather Report: বৃষ্টির জেরে জলের তলায় তিলোত্তমা, বৃষ্টি আরও বাড়বে কি?
ভক্তদের মধ্যে শোক ও রাগ
জ়ুবিন গর্গ (Zubeen Garg) শুধু আসাম নয়, গোটা ভারতের সংগীতপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। তাঁর এভাবে চলে যাওয়া, ভক্তদের মধ্যে শোক এবং ক্ষোভ দুই-ই তৈরি করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, “জ়ুবিন যদি জলে ভয় পান, তাহলে তাঁকে জোর করে কেন নামানো হল?”
এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বহু অনুরাগী ও শিল্পী সমাজ। জ়ুবিনের মৃত্যু আপাত দৃষ্টিতে দুর্ঘটনা হলেও, পেছনে অবহেলা, চাপ বা গাফিলতি ছিল কি না, তা জানতে এখন সকলের নজর তদন্তের ফলাফলের দিকে।


