Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আই-লিগে এবার অংশ নেবে না চার্চিল ব্রাদার্স (I-League)।
আই লিগ নিয়ে বড় আপডেট (I-League)
অবশেষে জট কেটেছে আই-লিগের। আইএসএল-এর পাশাপাশি আই-লিগ শুরুর দিনও জানিয়ে দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আই-লিগ। টু-স্টেজ ফরম্যাটে আয়োজিত হবে ভারতের দ্বিতীয় ডিভিশনের এই লিগ। এই টূর্নামেন্টকে ভাগ করা হবে দুই ভাগে। অর্থাৎ লিগ স্তর এবং চ্যাম্পিয়ন ও রেলিগেশন রাউন্ড এই দুই ভাগ থাকছে টুর্নামেন্টে। করা খেলছে এই বারের লিগে সেই তালিকাও জানা গিয়েছে (I-League)।
স্পনসর না পাওয়া ক্লাবগুলিকে লিগ পরিচালনার জন্য টাকা দিতে বলা হয়েছিল। সেই শর্ত মেনে প্রতিটা ক্লাবকে দিতে হবে ২০ লাখ টাকা। ২ ফেব্রুয়ারি ছিল টাকা জমা দেওয়ার শেষ তারিখ। ১০টি দলের মধ্যে এখনও পর্যন্ত টাকা জমা দিয়েছে ৮টি দল। কিছুটা সময় চেয়ে নিয়েছে আইজল এফসি এবং চানমারি এফসি।
এই বিষয়ে এক কর্তা সাক্ষাৎকারে বলেন, ‘আইজল এফসি ও চানমারি এফসি এখনও পর্যন্ত টাকা জমা দেয়নি। তবে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়িই টাকা মিটিয়ে দেবে দুই ক্লাব (I-League)।’

আরও পড়ুন: Muammar Gaddafi: বাবার ছায়া শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল সইফের জীবনে!
তবে এইবারের মরশুমে নজর থাকবে ডায়মন্ড হারবার এফসির উপরে। গত মরশুমের আই-লিগ ২ চ্যাম্পিয়ন হওয়ায় এ বার আই-লিগে প্রোমোশন পেয়েছে ডায়মন্ড হারবার। লিগ জয়ের বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে তাদের। তবে এবার অংশগ্রহণ নিয়ে চার্চিল কিছু জানায়নি। এই বিষয়ে AIFF-এর জেনারেল সেক্রেটারি এম সত্য়নারায়ণ বলেন, ‘চার্চিল এখনও খেলা নিয়ে কিছু নিশ্চিত করেনি। তারা কার্যত বাইরে। তবে আই-লিগের ম্যানেজিং ডিরেক্টর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
আই-লিগে অংশ নিচ্ছে কোন কোন দল?
ডায়মন্ড হারবার এফসি, আইজল এফসি, চানমারি এফসি, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, নামধারী এফসি, রাজস্থান ইউনাইটেড, রিয়াল কাশ্মীর এফসি, শিলং লাজং এফসি এবং শ্রীনিধি ডেকান (I-League)।


