Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আক্রমণে বিকল্প ও গভীরতা বাড়ানোর লক্ষ্যেই জেরিকে সই করিয়েছে লাল-হলুদ শিবির (Jerry Mawia)।
ইস্টবেঙ্গলের নতুন উইঙ্গার জেরি (Jerry Mawia)
বেশ অস্থিরতার মধ্যে কাটিয়ে অবশেষে ২০২৫-২৬ মরশুমের ইএসএল-এর রূপরেখা স্পষ্ট হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ISL-এর নতুন মরশুম। হাতে বেশি সময় না থাকার কারণে সব ক্লাবই চাইছে দেশি ও বিদেশী ফুটবলারদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে নিতে। ইস্টবেঙ্গলও পিচিনিয়ে নেই, তাঁরাও পূর্ণ শক্তিতে নামতে চলেছে এই মরশুমে। সেই মতো বিদেশী বিদেশি স্ট্রাইকার নেওয়া হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। ইউসেফ এজেজারি আসছেন লাল-হলুদে (Jerry Mawia)।
এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে যুক্ত করল জেরি মাউইহমিংথাঙ্গাকে। স্বল্প মেয়াদি চুক্তিতে নেওয়া এই উইঙ্গারের চুক্তি কার্যকর থাকবে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত। আক্রমণ বিভাগ আরও শক্তিশালী করতেই জেরিকে সই করিয়েছে মশাল ব্রিগেড।
নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং ওড়িশার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জেরির। সেই জেরি সম্পর্কে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, ‘জেরিকে সই করিয়ে আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি। ভারতীয় ফুটবলে খুবই প্রতিভাবান একজন প্লেয়ার জেরি। গতি এবং তাঁর দক্ষতা দিয়ে যে কোনও সময়ে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। আমাদের দর্শনের সঙ্গে জেরির খেলা মিলে যায় (Jerry Mawia)।’
জামশেদপুরে ভাল পারফরম্যান্সের পর জেরিকে দলে নেওয়ার জন্য একাধিক ক্লাব আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত ওড়িশা এফসি-তে ২০১৯ সালে যোগ দেন তিনি। গত ছয় মরশুম ধরে কালিঙ্গ ওয়ারিয়র্সের জার্সিতে খেলছেন এই মিজো উইঙ্গার। ওড়িশা এফসি-তে জেরির পারফরম্যান্স আরও ধারালো হয়। ক্লাবের হয়ে ১৩০টি ম্যাচ খেলে গোল করেন ২০টি এবং অ্যাসিস্ট করেন ১৯টি। ২০২৩ সালে ওড়িশার সুপার কাপ জয়ের অন্যতম কারিগর জেরি। জেরি একাধিক পজিশনে খেলতে পারলেও তাঁর মূল শক্তি ডান দিকের উইং।

আরও পড়ুন: Snow Moon: রাতের আকাশ জুড়ে আলো ছড়াবে ‘স্নো মুন’
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর জেরি বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো এক ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। মিজোরামের বাসিন্দা হওয়ায় আমি শাইলো মালসাওয়ামটুলুঙ্গাকে দেখে বড় হয়ে উঠেছি। ফলে আমি নিজের আদর্শ ফুটবলারের মতোই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চাইতাম। এবার আমি লাল-হলুদ জার্সি পরার সুযোগ পেয়েছি। ক্লাবকে আইএসএল জেতানোর জন্য আমি সবরকম চেষ্টা করব।’ ১৭ নম্বর জার্সি গায়ে জেরিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা (Jerry Mawia)।


