Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে আরও অগ্রগতি। এই হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দিল্লি ও সোনিপত থেকে দুই মহিলা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধৃতদের। এর আগে রাজস্থানের কোটা থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
ধৃত কারা? (Tiger Shroff)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের (Tiger Shroff) নাম কুণাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) এবং ববিতা (২৩)। তাঁদের ট্রানজিট রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলায় ব্যবহৃত পিস্তল ও গুলি অমৃতসর থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছিল।
কী ছিল পরিকল্পনা? (Tiger Shroff)
পুলিশের বক্তব্য অনুযায়ী, কুণাল সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। এক পরিচিতের মাধ্যমে তাঁর সঙ্গে গ্যাংস্টার অনিল পণ্ডিতের যোগাযোগ হয় বলে অভিযোগ। এরপর অমৃতসর থেকে অস্ত্র সংগ্রহের দায়িত্ব পান তিনি। তদন্তকারীদের দাবি, রাধা ও ববিতাকে সঙ্গে নিয়ে ট্রেনে মুম্বই পৌঁছন কুণাল। রাধার ব্যাগে পিস্তলটি রাখা ছিল বলে পুলিশের অনুমান। পরে দাদর স্টেশনে নেমে তাঁরা একটি হোটেলে ওঠেন। সেখান থেকে এক কিশোরের মাধ্যমে অস্ত্রটি অন্যত্র পৌঁছে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন: Bhagwant Mann: বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে মুখ্যমন্ত্রী, ৫০ হাজার জরিমানা! কেন?
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় টাইগারের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক ও এক ভক্ত গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।


