Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল চত্বরের জমা জলে নেমে যাতায়াত করতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে কোমলমতি ছাত্রছাত্রীদের (Howrah)। হাওড়ার বাগড়ার মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে থাকলেও প্রশাসনের চরম উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কতৃপক্ষ।
দুর্ঘটনার আশঙ্কা (Howrah)
স্কুল সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই বা নিকাশি ব্যবস্থার ত্রুটির কারণে ওই এলাকার রাস্তা এবং স্কুলের চত্বরে জল জমেহাঁটু সমান কাদা-জল হয়ে যায়। প্রতিদিন এই জমা জল ভেঙে হেঁটে স্কুলে পৌঁছাতে হয় ছাত্রীদের। শুধু ছাত্রছাত্রীরাই নন, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও চরম দুরবস্থার মধ্যে এই জল পেরিয়ে স্কুলে ঢুকতে বাধ্য হন। এর ফলে যেমন ব্যাহত হচ্ছে পঠনপাঠন, তেমনই সাপের কামড়, জলবাহিত রোগ এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে অভিভাবক ও শিক্ষকদের।
ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা (Howrah)
এলাকাবাসীর অভিযোগ, এই স্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বাগড়া পঞ্চায়েত—সর্বত্র বহুবার লিখিত ওৌখিক আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার দরবার করা সত্ত্বেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সুরাহা বা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: Islamabad Arrest: ইসলামাবাদে জাল বিনিয়োগ চক্র : অবৈধ কল সেন্টার থেকে ২৫৮ বিদেশি গ্রেফতার
হুঁশিয়ারিও দিয়েছেন এলাকাবাসী
জনপ্রতিনিধিদের এই নীরব ভূমিকার কারণে ক্ষুব্ধ অভিভাবক মহল। অবিলম্বে এই জলমগ্ন রাস্তার স্থায়ী নিকাশি ব্যবস্থার সংস্কার এবং রাস্তা উঁচু করার দাবি তুলেছেন তারা, যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে। দ্রুত প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এলাকাবাসী।



