Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপকদের (Arujna Award) চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ বছরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রাক্তন ফুটবলার এ. অরুমাইনায়াগমকে জীবনকৃতি বা লাইফটাইম ‘অর্জুন পুরস্কার’-এর জন্য বেছে নেওয়া হয়েছে। ৮৪ বছর বয়সি অরুমাইনায়াগম ১৯৬২ সালের এশিয়ান গেমস জয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতেও নিজের নৈপুণ্য দেখিয়েছিলেন।
অন্যদিকে, নিয়মিত ক্যাটেগরিতে মোট ১৭ জন কৃতি ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা ছাড়াও এই তালিকায় রয়েছেন ডেকাথলনে ব্রোঞ্জজয়ী তেজস্বীন শঙ্কর, বক্সিংয়ে রুপোজয়ী নরেন্দ্র বেরওয়াল এবং দাবায় সফল মুখ দিব্যা দেশমুখ।
অর্জুন পুরস্কারের সম্পূর্ণ তালিকা (Arujna Award)
চলতি বছর অর্জুন পুরস্কারের রেগুলার ক্যাটেগরিতে অরুমাইনায়াগম ছাড়াও জায়গা করে নিয়েছেন দেশের একঝাঁক প্রতিভাবান ও সফল ক্রীড়াবিদ। এই তালিকায় নাম রয়েছে দাবা খেলোয়াড় বিদিত গুজরাতি, অ্যাথলেট মহম্মদ আজমল ভি ও প্রিয়াঙ্কা গোস্বামী, ব্যাডমিন্টন জুটি তৃষা জলি ও গায়েত্রী গোপিচাঁদের। এছাড়াও সম্মানিত হচ্ছেন হকি খেলোয়াড় রাজকুমার পাল, হকি ও শুটিংয়ের সঙ্গে যুক্ত লালরেমসিয়ামি, ধনুষ শ্রীকান্ত, সুরজিৎ, কুস্তিতে পূজা, প্যারা-শ্যুটার রুদ্রাংশ খান্ডেলওয়াল, প্যারা-অ্যাথলেট একতা ভান, রোয়িংয়ের অরবিন্দ সিং এবং শ্যুটার অখিল শেওরান।
দ্রোণাচার্য পুরস্কার (Arujna Award)
কোচদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে প্রবীর সিং, ছোটেলাল যাদব এবং নেহা নন্দকুমার চবনকে। পাশাপাশি, এই বিভাগে জীবনকৃতি সম্মান পাচ্ছেন ধর্মেন্দ্র সিং যাদব ও বীরেন্দ্র কুমার।
আরও পড়ুন: IND vs SL: জাদেজার সেলিব্রেশন, পন্থ-সরফরাজের খুনসুটি
খেলরত্ন না পাওয়ার কারণ (Arujna Award)
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত (Arujna Award) বিচারপতি অরুণকুমার মিশ্রের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সুপারিশ অনুযায়ী, এ বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’ কাউকে দেওয়া হচ্ছে না। ১৯৯১ সাল থেকে এই পুরস্কার চালু হওয়ার পর এর আগে ২০০৮ ও ২০১৪ সালেও এমন নজির রয়েছে। চলতি বছর এশিয়ান গেমস থাকায় ক্রীড়ামহলের ধারণা, এই মেগা টুর্নামেন্টের পারফরম্যান্সকে বিচার করেই সম্ভবত আগামী বছরে খেলরত্ন পুরস্কার ঘোষণা করা হতে পারে।



