Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় জাতীয় ফুটবল (India vs Brazil) দলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই মেগা ম্যাচকে ঘিরে এই মুহূর্তে রাজ্যজুড়ে সাজ সাজ রব পড়ে গেছে এবং চলছে জোরকদমে প্রস্তুতি।
বৈঠক ও প্রশাসনিক তৎপরতা (India vs Brazil)
ম্যাচটির সফল আয়োজন নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ম্যাচের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কলকাতা সফরে ব্রাজিল ফুটবল ফেডারেশন (India vs Brazil)
পরিকাঠামো খতিয়ে দেখতে আগামী বৃহস্পতি বা শুক্রবারই কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা ও টেকনিক্যাল টিম। তাঁদের মূল কাজ হবে যুবভারতী ক্রীড়াঙ্গন সরেজমিনে পরিদর্শন করা, ভিনিসিয়াস জুনিয়রদের জন্য উপযুক্ত প্র্যাকটিস গ্রাউন্ড চূড়ান্ত করা, ফুটবলারদের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা এবং শহরের বিভিন্ন পাঁচতারা হোটেল ঘুরে ব্রাজিল দলের থাকার জায়গা চূড়ান্ত করা।
সফরসূচি ও যাতায়াত (India vs Brazil)
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়াতে একটি ম্যাচ খেলে আগামী ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায় পা রাখবে ব্রাজিল দল। ১ এবং ২ অক্টোবর কলকাতায় অনুশীলন করার পর, আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। চার্টার্ড বিমানে মোট ৯৬ জন প্রতিনিধি ব্রাজিল দলের সঙ্গে কলকাতায় আসছেন। দলটির জন্য শুধুমাত্র থাকার কামরাই নয়, বরং ম্যাসাজ রুম ও মিটিং রুম সহ নানারকম বিশেষ সুবিধে রাখতে হবে বলে হোটেল বুকিং নিয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Arujna Award: খেলরত্ন-র নাম নেই, ১৭ জন পাচ্ছেন অর্জুন সম্মান
টিকিটের দাম
সম্প্রতি আমেরিকা সফর থেকে ফিরে এসে ফেডারেশন (India vs Brazil) সভাপতি কল্যাণ চৌবে আশা যুগিয়েছেন সমর্থকদের। ম্যাচের দিন ভিড় সামলাতে এবং যুবভারতীতে আসা দর্শকদের বিভিন্নভাবে সহায়তার জন্য অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হোক। তবে এই মেগা ম্যাচের টিকিটের দাম নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম আলোচনা হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল যুবভারতীর পরিকাঠামো ঘুরে দেখে রিপোর্ট দেওয়ার পরেই ফেডারেশন কর্তারা টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে বৈঠকে বসবেন।



