Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে হাসান নওয়াজ (Hassan Nawaz)।
ফের বিতর্কে পাকিস্তান (Hassan Nawaz)
ক্রিকেটের থেকে বেশি পাকিস্তান শিরোনামে থেকে বিতর্কের জন্য। সে এশিয়া কাপের উদযাপন হোক বা ভারতকে নিয়ে মন্তব্য, বিতর্কের আরেক নাম পাকিস্তান। বরাবরই তাদের দেখা গিয়েছে নিজেদের ক্রিকেটের উন্নতি সাধনে মন না দিয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কাটাছেঁড়া করতে। বাদ নেই প্রাক্তন থেকে পাকিস্তানের বর্তনাম ক্রিকেটাররা। এবারও ভারতীয় বোলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে পাককিস্তানের ব্যাটার (Hassan Nawaz)।
এশিয়া কাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সামনে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। এক সময় যে লড়াইকে নিয়ে উত্তেজনা থাকত তুঙ্গে সেই ভারত-পাক যুদ্ধ এখন যেন শুধুই নিয়মরক্ষার ম্যাচ। তবু তাদের মুখের বুলি কিছুতেই কমেনি। এবার পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটার হাসান নওয়াজ সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায়।

ভারতের প্রতি পাকিস্তানের ঘৃণার ছবি বারবারই সামনে এসেছে। এবার পাকিস্তানের এই মিডিল অর্ডার ব্যাটারের দেওয়া এক সাক্ষাৎকারে সেই একই ছবি ফুটে উঠল। ভারতের বিরুদ্ধে খেলার মানসিকতা নিয়ে মন্তব্য করেন এই পাক ব্যাটসম্যান। তিনি বলেন ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই সেখানে থাকে বাড়তি আবেগ এবং প্রতিযোগিতা। যা এই মহারণকে আরও উত্তপ্ত করে তোলে (Hassan Nawaz)।
আরও পড়ুন: Netaji Indoor DCRC: দ্বিতীয় দফার ভোটের আগে চূড়ান্ত ব্যস্ত নেতাজি ইনডোরের DCRC
এক পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন ভারতের বিরুদ্ধে খেলার সময় বাড়তি অনুপ্রেরণা এবং প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করার মানসিকতা থাকে। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেলার সময় আলাদা করে বাড়তি অনুপ্রেরণা কাজ করে। স্বাভাবিকভাবেই ভারতের বোলারদের আক্রমণ করতে ইচ্ছে করে। সত্যি বলতে, আমি ওদের সব বোলারকেই ঘৃণা করি।’
তিনি আরও জোর দিয়ে বলেন আধুনিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও বোলারকে লক্ষ্য করে খেলা নয় বরং ম্যাচ কোন দিকে যাচ্ছে সেই মত নিজের নীতি নির্ধারণ করে খেলতে হয়। হাসান বলেন, ‘সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করে। যদি প্রয়োজনীয় রান রেট ১০, ১২ বা ১৫ হয়, তাহলে বোলার যেই হোক না কেন, রান তোলার চেষ্টা করতেই হবে। এই পর্যায়ে সবাই বিশ্বমানের খেলোয়াড়, তাই সবার বিরুদ্ধেই আলাদা পরিকল্পনা থাকে (Hassan Nawaz)।’


