Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: নারী সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যের প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Annapurna Bahini)। তাঁর বক্তব্য, নারীদের নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ করছে। এর পাশাপাশি নারী সুরক্ষায় ‘দুর্গা স্কোয়াড’ ও হেল্প ডেস্ক তৈরির কথাও তুলে ধরেন তিনি।
লক্ষ্মীর ভাণ্ডারে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা (Annapurna Bahini)
মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন। জুন মাসে প্রায় ২৮ লক্ষ এবং জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। আগস্টে ত্রুটি সংশোধন ও গ্রামীণ এলাকায় কিছু নিয়ম শিথিল করার পর উপযুক্ত উপভোক্তার সংখ্যা আরও বেড়েছে।
২০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা (Annapurna Bahini)
সরকারের ঘোষণা অনুযায়ী, উপযুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ২০ তারিখ সকাল ১১টার মধ্যে টাকা পৌঁছে দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪৮ হাজার কোটি টাকা এই প্রকল্পে ব্যয় করতে হবে। যাঁরা নিজেদের বঞ্চিত মনে করছেন, তাঁদের জন্য শিশু ও নারীকল্যাণ দফতরের তরফে পোর্টাল খোলার কথাও জানানো হয়েছে।

অনুপযুক্ত নাম বাদ দেওয়ার দাবি (Annapurna Bahini)
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের তালিকায় মৃত মহিলাদের নাম, পুরুষের নাম এবং অনুপযুক্ত ব্যক্তিদের নামও ছিল। সরকারি অর্থ যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয়, সেই লক্ষ্যেই যাচাই-বাছাই করা হয়েছে বলে দাবি তাঁর। ১০ জুলাই পর্যন্ত আবেদনগুলির ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।
নারীদের জন্য একাধিক আর্থিক উদ্যোগ
মহিলাদের পাশাপাশি কন্যাশিশু ও ছাত্রছাত্রীদের জন্যও বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্কুলপড়ুয়াদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য উচ্চতর সহায়তা এবং কর্মসংস্থানে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
ICDS কর্মীদের বেতন বৃদ্ধি (Annapurna Bahini)
নারী ও শিশু কল্যাণের সঙ্গে যুক্ত ICDS কর্মীদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ বাড়ানোর কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। সরকারের দাবি, নারী ও শিশুর কল্যাণকে একইসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: KMC Ward: ১৪৪ থেকে ২০৯! বদলাচ্ছে কলকাতা পুরসভার ওয়ার্ডের মানচিত্র, শীঘ্রই প্রকাশিত হবে নয়া খসড়া
নারী সুরক্ষায় সরকারের বার্তা
নারী সশক্তিকরণ, নিরাপত্তা ও অধিকার এই তিনটি বিষয়কে সামনে রেখে সরকার কাজ করছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের মনসা দেবীর পুজো উপলক্ষে ছুটির ঘোষণার কথাও উল্লেখ করে তিনি বাঁকুড়া ও পুরুলিয়ার মানুষকে শুভেচ্ছা জানান। সব মিলিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পাশাপাশি ‘অন্নপূর্ণা বাহিনী’ গঠনের উদ্যোগকে নারী সুরক্ষা ও ক্ষমতায়নের নতুন পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে রাজ্য সরকার।



