Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিব্যাণীর জন্মদিনে নজর কাড়ল (Divyani Mondal) টলিউডের আগাম জুটি দিব্য-দিব্যাণী। সঙ্গে প্রযোজক রানা সরকার। ভ্যালেন্টাইনস ডে-তে পোস্টার প্রকাশ্যে আসতে দর্শকের মাঝে কৌতূহল ছিল শুরু থেকেই!
উঠছে প্রশ্ন (Divyani Mondal)
প্রশ্ন উঠেছে, এই রসায়ন কি শুধুই (Divyani Mondal) বন্ধুত্বের এবং কাজের প্রয়োজনে? টলিউড পর্দায় একাধিক নতুন জুটিকে দেখতে পাওয়া যায়। তবে এতটা স্বতঃস্ফূর্ত? খুব একটা হয়ত নয়। ১৮ আগস্ট দিব্যাণীর জন্মদিনের অনুষ্ঠান ছিল। যেখানে উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি দত্ত। তাকে শুভেচ্ছা জানাতে তার জন্মদিনের পার্টিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। কতটা বন্ধুত্ব হলো টলিউডে এই নতুন জুটির?
আরও পড়ুন: TMCP Meeting: মেয়ো রোডে টিএমসিপি-র সভার অনুমতি নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ ঋতব্রত তৃণমূল
বড় পর্দায় দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যাণী মণ্ডলকে একসঙ্গে রোমান্টিক ছবিতে দেখা যাবে। এই খবর তাদের অনুরাগীদের মাঝে এক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ভ্যালেন্টাইন্স ডে’র, এই প্রেমের দিনেই প্রযোজনা সংস্থা থেকে এই ছবির ঘোষণা করা হয়। পোস্টার দেখেই বলাই বাহুল্য যে ‘রেড ফ্ল্যাগ: ভালোবাসা বেশি’ একটি প্রেমের ছবি। পোস্টারে প্রকাশ্যে নজরে পড়ল একে অপরের ঠোঁটে চুম্বন! যা দেখার পর থেকেই জুটির রসায়ন নিয়ে প্রশ্ন উঠছে। এই ছবি পরিচালনা করছেন অভিমন্যু মুখোপাধ্যায় এবং প্রযোজনার দায়িত্বে ‘দাগ ক্রিয়েটিভ মেডিয়া!’


