Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: মেয়ো রোডে টিএমসিপি-এর (TMCP Meeting) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ। ‘কালীঘাট’ তৃণমূলের পর এবার ঋতব্রতরাও হাইকোর্টের দ্বারস্থ.
কালীঘাটের পর ঋতব্রত তৃণমূল (TMCP Meeting)
আগামী ২৮ আগস্ট টিএমসিপি-র (TMCP Meeting) প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে জোর নাটক। ‘কালীঘাট’ তৃণমূলের পর এবার ঋতব্রত তৃণমূলও। মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও। কিন্তু তাদেরও সেখানে কর্মসূচি করার অনুমতি দেয়নি পুলিশ। তাই বুধবার মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও।
দ্রুত শুনানির আর্জি (TMCP Meeting)
যেহেতু আর ৯ দিন বাকি। তাই এদিন আদালতে (TMCP Meeting) জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আইনজীবী। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতি জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানি তিনি করবেন না। আগামী শুক্রবার তথা ২১ আগস্ট এই মামলার শুনানি হবে।
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান (TMCP Meeting) করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই অভিযোগ তুলে গত সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ‘কালীঘাট’ তৃণমূল ছাত্র পরিষদ। গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী অর্ক নাগ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালনের অনুমতি চেয়ে গত ২৭ জুলাই পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। গত ৩ এবং ৭ আগস্ট এই ব্যাপারে পুলিশের কাছ থেকে জানতেও চাওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অনুমতি দেওয়ার ব্যাপারে কিছু জানাচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষের আইনজীবী। জরুরী ভিত্তিতে এই মামলার শুনানির আবেদনও আদালতের কাছে জানান তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী।
পালাবদলের পরিস্থিতি
উল্লেখ্য, প্রতিবছর ২৮ আগস্ট মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের পরিস্থিতিটা অন্যরকম। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো তৃণমূল কংগ্রেস। এবং অপরটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে বিক্ষুব্ধ তৃণমূল। গত ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান নিয়েও তৃণমূলের দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব চরমে আসে। জল গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশ ও শর্ত মেনে মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় শহীদ দিবসের অনুষ্ঠান পৃথকভাবে পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল।
আরও পড়ুন: Dooars Tour: পুজোয় ডুয়ার্সে জঙ্গলভ্রমণ? খুলছে দুই বনবাংলোর দরজা!
এবারও পৃথকভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করার কথা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারাও মেয়ো রোডেই এই সভা করতে চান। কিন্তু প্রতিবছরের মতো এবারও মেয়ো রোডেই টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় কালীঘাট তৃণমূলও। কিন্তু কোনও পক্ষকেই পুলিশ মেয়ো রোডে সভা করার অনুমতি না দেওয়ায়, তৃণমূলের দুই শিবিরই হাইকোর্টের দ্বারস্থ হল।


