Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: গুরুতর অভিযোগ তুলে সুজিত বসুর (Sujit Bose Case) মামলা চূড়ান্ত শুনানির পরও ছেড়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সমস্ত অভিযোগ অস্বীকার করে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি সুজিতের আইনজীবীর।
বুধবার মামলা ছেড়ে দেন (Sujit Bose Case)
পুর নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আগাম জামিনের (Sujit Bose Case) আবেদন জানিয়ে সুজিত বসুর করা মামলা গুরুতর অভিযোগ তুলে গত বুধবার ছেড়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতিতে তাঁর চেম্বারে গিয়ে তাঁর ব্যক্তিগত সচিবকে মামলা সংক্রান্ত ফাইল দেওয়ার জন্য চাপ দেন সুজিত বসুর এক আইনজীবী। গত সোমবার এই মামলা চূড়ান্ত শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি ঘোষ। কিন্তু বুধবার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মামলাটি ছেড়ে দেন তিনি। গোটা বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে জানিয়ে তাঁর এজলাসে সেই মামলাটি পাঠিয়ে দেন।
গুরুতর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার (Sujit Bose Case)
বিচারপতি শুভ্রা ঘোষের তোলা এই গুরুতর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে এবার প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে পাল্টা চিঠি দিলেন সুজিত বসুর মামলার জুনিয়র আইনজীবী। বিচারপতির মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তাঁকে কেন দোষারোপ করা হচ্ছে? সেই প্রশ্ন তুলেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে ওই আইনজীবী দাবি করেছেন, তিনি দীর্ঘক্ষণ বিচারপতির চেম্বারের বাইরে অপেক্ষা করেছিলেন। ঘটনার দিনের ওই সময়কার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করারও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Tulu Mondal: মেঘের আড়াল থেকে সব দেখছেন, গ্ৰেফতারিকে চ্যালেঞ্জ করে টুলুর মামলা খারিজ
সুজিত বসুর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এদিন গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিচারপতি শুভ্রা ঘোষের কাছে আর্জি জানান। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ সেই আবেদন খারিজ করে দেন।


