Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সোনার সময় চলছে ইস্টবেঙ্গলের (East Bengal CFL)। এসিএল টু-র মূল পর্বের টিকিট অর্জন, সদ্য ডুরান্ড জয় এবং এশিয়ান মঞ্চে মেয়েদের দাপটের পর এবার ঘরোয়া ফুটপাতা থেকেও এল দারুণ খবর। কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল লাল-হলুদ বাহিনী। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন অভিজ্ঞ মনতোষ মাঝি।
গোল মিসের মহড়া (East Bengal CFL)
স্কোরবোর্ডে ব্যবধান ১-০ লেখা থাকলেও, এই ম্যাচ অনায়াসে ৫ বা ৬ গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। তবে আক্রমণভাগের ধারাবাহিক ব্যর্থতা এবং কালীঘাটের গোলকিপার রঞ্জন সোরেনের অসাধারণ পারফরম্যান্স ব্যবধান বাড়াতে দেয়নি। প্রথমার্ধে একা হাতে চাকু মান্ডি, বিজয় মুর্মুদের অন্তত হাফডজন গোল বাঁচান রঞ্জন। প্রথমার্ধে কোনও গোল না হওয়ায় কিছুটা চাপে পড়েছিল দল।
সহজ সুযোগ নষ্ট (East Bengal CFL)
অবশেষে ৮৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। কর্নার থেকে ভাসানো বল কালীঘাটের এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। অভিজ্ঞ মনতোষ ভুল না করে বল জালে জড়িয়ে দেন। তবে শেষ মুহূর্তেও বিজয় মুর্মুরা সহজ সুযোগ নষ্ট করেন। ক্রস থেকে আসা বল ক্লিয়ার করতে গোলকিপার ভুল করলেও ফাঁকা গোলে বল জড়াতে পারেননি বিজয়, যা চিন্তায় রাখবে কোচকে।
আরও পড়ুন: Mohun Bagan: কেন সাংবাদিক সম্মেলনে এলেন না মোহনবাগান কোচ? সাহালকে না নামানোর কারণ কী?
পয়েন্ট টেবিলের চিত্র (East Bengal CFL)
এই জয়ের ফলে ৭ ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal CFL) পয়েন্ট দাঁড়াল ১৭ এবং তারা গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানে রয়েছে। সুপার সিক্সে যাওয়া লাল-হলুদের জন্য এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে গ্রুপ পর্বের বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডার্বি রয়েছে, যার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই ডার্বির ফলের ওপরই অনেক কিছু নির্ভর করছে।



