Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুদীপ চট্টোপাধ্যায়ের অনবদ্য ২০০ রান। সার্ভিসেসের বিরুদ্ধে বড় রান বাংলার (Sudip Chatterjee)।
সুদীপ চট্টোপাধ্যায়ের দুর্দান্ত দ্বিশতরান (Sudip Chatterjee)
রঞ্জিতে দুর্দান্ত ছন্দে নিজেদের যাত্রা শুরু করল বাংলা। এই ম্যাচ বিশেষ ছিল অনুষ্টুপের জন্য তবে তাঁর ১০০ তম ম্যাচে নজর করলেন সুদীপ চট্টোপাধ্যায়। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সার্ভিসেসের বিরুদ্ধে বড় রান বাংলার। প্রথমে ব্যাট করতে নেমে বাংলার স্কোর ৫১৯ রান। যার নেপথ্যে রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের দ্বিশতরান। ৩২৭ বল খেলে তিনি করলেন ২০৯ রান। ওপেনে যোগ্য সঙ্গে দিয়েছেন অভিমন্যু ঈশ্বরন (Sudip Chatterjee)।

বাংলার হয়ে ওপেন করতে নামেন সুদীপ ও অভিমন্যু। এই জুটিতে বাংলা তোলে ১৫১ রান। ৮১ রানের ইনিংস খেলে আউট হন অভিমন্যু ঈশ্বরন। তাঁর উইকেটে হারানোর অভাব বাংলাকে বুঝতে দেননি সুদীপ। ম্যাচের হাল একার কাঁধে তুলেন নেন তিনি। অন্য প্রান্তে সমর্থন না পেলেও একই লড়াই চালিয়ে যান সুদীপ। শেষে শাকির হাবিব গান্ধির সঙ্গে পার্টনারশিপ গড়েন সুদীপ। ১৪০ রানের পার্টনারশিপ করে সুদীপ ও সাকিবের জুটি। সাকিব ৯১ রানে অপরাজিত থাকেন। এটা প্রথম শ্রেণীর ক্রিকেটে অনুষ্টুপ মজুমদারের ১০০ তম ম্যাচ ছিল। তবে স্পটলাইট কেড়ে নিলেন সুদীপ। প্রথম দিনে সুদীপ ১৪০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনে নিজের ২০০ রান পূর্ণ করলেন তিনি।

আরও পড়ুন: OSCAR: অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’: গর্বিত প্রযোজক
এই ম্যাচে বাংলা বড় রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতা চিন্তা বাড়াবে বাংলা শিবিরের। ৯ রান করেন সুদীপ কুমার ঘরামি। অনুষ্টুপ মজুমদার শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না। ৩৩ বল খেলে ২৭ রানে আউট হন তিনি। শাহবাজ আহমেদ করেন ৩৮ রান। সুমন্ত গুপ্ত করেন ৩৬ (Sudip Chatterjee)।

এরপর সার্ভিসেস সাবধানী হয়েই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল। বাংলাকে প্রথম উইকেট তোলার জন্য অপেক্ষা করতে হয় ত্রয়োদশ ওভারের প্রথম বল অবধি। ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর এক সময় সার্ভিসেসের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৬ উইকেটে ৭৪। দিনের শেষে নকুল শর্মা ৪৯ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত আছেন।

সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৯ ও আকাশ দীপ ৭ ওভারে ৩১ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেছেন। মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। দিনের শেষে সার্ভিসেসের স্কোর ৮ উইকেট হারিয়ে ১২৬ রান। দ্বিতীয় দিন বাংলার থেকে ৩৯৩ রান পিছিয়ে সার্ভিসেস, হাতে মাত্র ২ উইকেট।


