Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে (Share market) দেশের শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গেল। ইতিবাচক শুরু হলেও শেষ পর্যন্ত বিক্রির চাপে লাল জোড়াতেই বন্ধ হয়েছে বেঞ্চমার্ক ইনডেক্সগুলি।
বাজারের প্রধান পরিসংখ্যান (Share market)
সোমবারের ট্রেডিং সেশনে সেনসেক্স ১৭২ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ৭৭,৩৬৯ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ৩৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ হ্রাসের ফলে নিফটি৫০ সূচক নেমে এসেছে ২৪,২১৯ পয়েন্টে। বেঞ্চমার্ক ইনডেক্সগুলির এই পতনের মধ্যেও মিড ও স্মল ক্যাপ ইনডেক্সগুলির পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। নিফটি মিড ক্যাপ ১৫০ ইনডেক্স সামান্য বেড়েছে ০.০৭ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ২৫0 ইনডেক্স ০.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেক্টরাল ইনডেক্সের মিশ্র চিত্র (Share market)
সেক্টরাল সূচকগুলিতে এদিন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বেশিরভাগ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বৃদ্ধি ঘটেছে। লাভবান সূচকগুলির মধ্যে সবার শীর্ষে রয়েছে নিফটি মেটাল, যা বেড়েছে ১.৫৯ শতাংশ। এ ছাড়াও নিফটি ক্যাপিটাল মার্কেট (০.৬৫%), রিয়েলটি (০.৬৩%), এনার্জি (০.২২%), আইটি (০.২১%) এবং অয়েল অ্যান্ড গ্যাসের (০.১৩%) মতো সূচকগুলির পয়েন্টও বেড়েছে। তবে এর বিপরীতে ডিফেন্স, ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, অটো এবং ট্যুরিজ়ম-সহ অধিকাংশ সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে।
আরও পড়ুন: Stock Market: দালাল স্ট্রিটে ফিরল আশার আলো, সেনসেক্স-নিফটির জোরালো উত্থান
পতনের কারণ ও বাজার বিশেষজ্ঞদের মত (Share market)
শেয়ার বাজার (Share market) সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, বাজার পজিটিভ জোনে খুললেও আমেরিকা ও ইরানের ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে লগ্নিকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। এই আশঙ্কার কারণে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট বুকিংয়ের প্রবণতা তৈরি হয়, যা আজকের বাজারের এই পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।



