Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে গিফ্ট নিফটি বেড়েছে ২১৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ আর এর জেরে আশায় বুক বাঁধছেন লগ্নিকারীরা (Gift Nifty)।
দালাল স্ট্রিটে বুল রান? (Gift Nifty)
আবহাওয়ার পরিবর্তন যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক তেমন দালাল স্ট্রিটের উত্থান পতনও বেশ স্পষ্ট। একদিকে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ তেমন অন্যদিকে বাড়ছে দালাল স্ট্রিটে উৎকণ্ঠা। এই সপ্তাহের শুরুতেও লগ্নিকারীদের মধ্যে একটাই প্রশ্ন, কেমন থাকবে স্টক মার্কেটের গতি প্রকৃতি (Gift Nifty)?
গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে যে বৃদ্ধি দেখা গেছিল সেই ধারা কি বজায় থাকবে এই সপ্তাহে নাকি আবার পতনের মুখে পর্বে দুই বেঞ্চমার্ক ইনডেক্স? তবে বিশ্লেষকরা মনে করছেন আগের সপ্তাহের পজিটিভ ভাব ধরে রাখতে পারবে দালাল স্ট্রিট। নানান কারণে তাঁরা এই আশা করছেন।
সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার গিফ্ট নিফটি বেড়েছে ২১৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ আর সেই কারণেই পজিটিভ স্টার্টের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সূচক রয়েছে ২৩,৯৬১ পয়েন্টের ধারে কাছে। শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টেই মার্টকে শুরু করবে বলেই মনে হচ্ছে। সেনসেক্স এবং নিফটি-র এই বৃদ্ধি নিয়ে আশাবাদী এক্সপার্টরা। শেষ ট্রেডিং সেশনে ৬৪ পয়েন্ট বেড়ে নিফটি৫০ রয়েছে ২৩,৭১৯ পয়েন্টে এবং সেনসেক্স ২৩২ পয়েন্ট বেড়ে সেনসেক্স রয়েছে ৭৫,৪১৫ পয়েন্টে (Gift Nifty)।
রবিবার দিন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির অবসানের ক্ষেত্রে উল্লেগযোগ্য অগ্রগতির কারণে এই পজিটিভ প্রভাব পড়েছে বলেই মত বিশেষজ্ঞদের। এর ফলে আশা বেড়েছে বিশ্ব বাজারেও। এই সংক্রান্ত আপডেট সামনে আসার পরেই মার্কেটে অশোধিত তেলের দাম কমেছে অনেকটা। সেই পরিমাণ শেষ দিনের থেকে প্রায় ৫ শতাংশ কম আর এর ইতিবাচক প্রভাবে স্টক মার্কেটে কিছুটা হলেও স্বস্তি দেখা যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তেলের দামের এই হ্রাস ভারতের বাজারে পজিটিভ সেন্টিমেন্টে ধরে রাখার সহায়ক হবে বলেই মত এক্সপার্টদের।
আরও পড়ুন: KKR vs DC: চলতি IPL-এর শেষ ল্যাপে নাইট বাহিনী ‘ঘায়েল হয়ে থামল শেষে’
সোমবার এশিয়ার বিভিন্ন বাজারেও বৃদ্ধি দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার মার্কেট ছুটি থাকলেও বৃদ্ধি দেখা গেছে জাপান, চিন এবং অস্ট্রেলিয়ার বাজারে। জাপানের নিক্কেই ২২৫ বেড়েছে ২.৭৫ শতাংশ। অন্যদিকে শেষ ট্রেডিং সেশন থেকে আমেরিকার বাজারেও বৃদ্ধি হয়েছে। আর এই সব ফ্যাক্টরকে মাথায় রেখেই বিশেষজ্ঞরা আশা করছেন প্রথম ট্রেডিং সেশনে লগ্নিকারীরা হতাশ হবেন না (Gift Nifty)।


