Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টে (SSC Recruitment)। নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের মামলার শুনানি যতদিন না হচ্ছে, ততদিন চাকরিতে বহাল থাকবেন যোগ্য শিক্ষকরা। মঙ্গলবার এই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির (SSC Recruitment)
তৃণমূল সরকারের আমলে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীদের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দেয়। সেই সঙ্গে সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীরা অর্থাৎ আনটেইন্টেডরা আগামী ৩১ অগস্ট পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর নতুন বিজেপির সরকার ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে। তাই এই প্রক্রিয়া সম্পন্ন করাটা সময় সাপেক্ষ বলে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন করে কিছুটা সময় চেয়ে রাজ্য জানায়, যতক্ষণ না পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যোগ্যরা যেন চাকরিতে বহাল থাকতে পারেন।

আবেদন করা হয়েছে (SSC Recruitment)
রাজ্যের নতুন এই অন্তর্বর্তী আবেদনের মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু তিনি অসুস্থ থাকায় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচীর ভেঙে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবী আদালতে বলেন, ‘যেহেতু আদালতের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়াকে নতুন করে স্বচ্ছভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তাই তা সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। যেহেতু এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে এই নতুন অন্তর্বর্তী আবেদন করা হয়েছে।’
আরও পড়ুন: Kolkata Police : লালবাজার নয় ! কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বড় বদল
ততক্ষণ চাকরিতে বহাল
আবেদনকারীদের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় নতুন করে কোনও নির্দেশ দেয়নি। তবে বিচারপতি জয় মারলে বাগচী নির্দেশ দিয়েছেন, যেহেতু নতুন একটি অন্তর্বর্তী আবেদন দাখিল হয়েছে, তাই বিচারপতি সঞ্জয় কুমারের মূল বেঞ্চে আগামী ৩১ অগস্টের মধ্যে এই মামলার শুনানি না হলে অথবা যতক্ষণ না নতুন এই আবেদনের শুনানি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। ফলে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। বিচারপতি বাগচীর এই নির্দেশের ফলে যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অগস্ট অথবা যতক্ষণ না এই মামলার শুনানি হচ্ছে, ততক্ষণ চাকরিতে বহাল থাকবেন।



