Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: পার্কস্ট্রিটের ফুটপাথে গৃহহীন (Janatar Darbar) এক মহিলার শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। সেই ঘটনাকে ঘিরে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে তৈরি হয় তীব্র চর্চা। এর মধ্যেই ‘জনতার দরবারে’ হাজির হন ওই মহিলা ও তাঁর সন্তানরা।
থাকার ব্যবস্থার আশ্বাস (Janatar Darbar)
সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের (Janatar Darbar) কথোপকথন হয়। শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মাথায় হাত বুলিয়ে দেন মুখ্যমন্ত্রী। মহিলাটির সঙ্গে কথোপকথনের পর তাঁর থাকার ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, ‘ওই মহিলা বিজেপির উপর এবং সরকারের উপর আস্থা রেখেছেন’। তিনি বলেন, “কর্পোরেশনকে বিষয়টি জানানো হয়েছে এবং ওই মহিলার থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।”
মমতাকে কটাক্ষ
মুখ্যমন্ত্রীর দাবি, “দীর্ঘ ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ওই মহিলার খোঁজ নেননি। তাঁর অভিযোগ, এখন বিষয়টি প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছেন।”
একইসঙ্গে বামপন্থীদেরও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “যারা এখন এই ঘটনা নিয়ে ছড়া লিখছেন, তাঁরাও দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। তাঁর প্রশ্ন, “৫০/৩৪ বছর তাঁরা খোঁজ নেননি কেন?”
আরও পড়ুন: Maniktala News: মানিকতলায় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি
পার্কস্ট্রিটের ফুটপাথ থেকে উঠে আসা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গৃহহীন পরিবারের পাশে প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব-দুই বিষয় নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।


