Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল বড় খবর। পানামার (India vs Panama) বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের দিন ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী ২৬ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে ভারত বনাম পানামা ম্যাচটি। দুই দেশের ফুটবল ফেডারেশই এই ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে।
ম্যাচের প্রস্তুতি (India vs Panama)
অক্টোবর মাসের তিন তারিখ শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার মতো দলের বিরুদ্ধে খেলা ভারতীয় দলকে নিজেদের ঝালিয়ে নিতে দারুণ সাহায্য করবে। এছাড়া, কেপ ভের্দের বিরুদ্ধে আরও একটি ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। যদিও এই প্রসঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ ডুরান্ড কাপ ফাইনালের পর স্পষ্ট করে কিছু না বললেও জল্পনা বজায় রেখেছেন।
ভেন্যু নিয়ে জল্পনা (India vs Panama)
ম্যাচটির দিন ঘোষণা হলেও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ভেন্যু বা শহরের নাম জানানো হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে খবর, ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত কেরালা কিংবা কলকাতার মধ্যেই কোনও একটি ভেন্যুতে এই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
কঠিন চ্যালেঞ্জের মুখে সন্দেশ-লিস্টনরা (India vs Panama)
ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা পানামা দল (India vs Panama) ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। যদিও ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো দলের বিরুদ্ধে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল, তবুও সন্দেশ ঝিঙ্ঘান, লিস্টন কোলাসোদের মতো ভারতীয় ফুটবলারদের জন্য এই ম্যাচটি যে এক অত্যন্ত কঠিন এবং রোমাঞ্চকর চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য।



