Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, নিউটাউন: দিলীপ ঘোষের (MLA Dilip Ghosh) দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে একাধিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক সাম্প্রতিক ইস্যুতে সরব হন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনা (MLA Dilip Ghosh)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় এখনও গ্রেফতার (MLA Dilip Ghosh) না হওয়া নিয়ে প্রশ্ন করা হলে দিলীপের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে হিংসার রাজনীতি দীর্ঘদিনের সমস্যা। তাঁর দাবি, পুলিশ তদন্তের দায়িত্ব নিয়েছে, তাই তদন্তের ফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষেও সওয়াল করেন তিনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক সংঘর্ষ নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, অতীতে যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি ছিল, তারই প্রভাব এখনও কিছু জায়গায় রয়েছে।
অবৈধ বালি কারবারের ‘মান্থলি’ আদায়ের অভিযোগ (MLA Dilip Ghosh)
ঝাড়গ্রামে অবৈধ বালি কারবারের ‘মান্থলি’ আদায়ের (MLA Dilip Ghosh) অভিযোগে কনস্টেবল-সহ চারজন গ্রেফতার প্রসঙ্গে দিলীপ বলেন, পুলিশের একাংশের বিরুদ্ধে অতীতে রাস্তায় গাড়ি আটকে টাকা নেওয়ার অভিযোগ তিনি নিজেও দেখেছেন। তাঁর দাবি, প্রশাসনকে স্বচ্ছ করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি।
মালদহ জেলা পরিষদে সম্ভাব্য রাজনৈতিক পালাবদল
মালদহ জেলা পরিষদে সম্ভাব্য রাজনৈতিক পালাবদল প্রসঙ্গে তাঁর বক্তব্য, জনপ্রতিনিধিরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তার প্রভাব রাজনীতিতে পড়বেই। একইসঙ্গে এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বারবার নির্বাচনের কারণে প্রশাসনিক কাজ ব্যাহত হয়। তাই একসঙ্গে নির্বাচন করার বিষয়টি নিয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে।
পুরসভা নির্বাচন নিয়েও বিজেপি প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। হাওড়া ও দুর্গাপুরে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দ্রুত ভোটের প্রয়োজন বলেও মন্তব্য করেন। ফুটপাত দখল নিয়েও তাঁর দাবি, সাধারণ মানুষের চলাচলের স্বার্থে বেআইনি দখলমুক্ত করা জরুরি।


