Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ছবির প্রাইম টাইমের শো নিয়ে দীর্ঘদিনের সমস্যা। হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক (Suvendu Adhikari)। শেষ পর্যন্ত নবান্নে বৈঠক ডেকে হল মালিকদের স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

বাংলা সিনেমার প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে পুরনো বিতর্কই ফের সামনে এল ‘সাধক বামাক্ষ্যাপা’কে কেন্দ্র করে। আগামী ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেই ছবির মুক্তির আগে একাধিক হল-মাল্টিপ্লেক্স থেকে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র শো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। যে ছবি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে, একাধিক প্রেক্ষাগৃহে যার শো হাউসফুল, সেই ছবিকে কেন সরিয়ে দেওয়া হবে? এই প্রশ্নেই সরব হন বাংলা সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব থেকে শুরু করে দর্শকদের একাংশ(Suvendu Adhikari)।
নবান্নে বৈঠক, হল মালিকদের স্পষ্ট নির্দেশ (Suvendu Adhikari)
পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে হল-মাল্টিপ্লেক্স মালিক, প্রযোজক, পরিচালক ও সিনেমা পরিবেশকদের নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেমা পরিবেশক শতদীপ সাহা এবং হল মালিক অরিজিৎ দত্ত-সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ভার্চুয়ালি যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বৈঠকে হল মালিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, প্রাইম টাইমেও এই বাংলা ছবির প্রদর্শন চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দেন তিনি। বৈঠকের পর রুদ্রনীল ঘোষ জানান, দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে বাংলা ছবির শো চালানোর কথা বলা হয়েছে। আপাতত ৫১টি শো রয়েছে, পরবর্তী সময়ে তা আরও বাড়তে পারে।
দর্শকের প্রশংসা, তবুও কেন শো কমানোর সিদ্ধান্ত? (Suvendu Adhikari)
গত ২০ নভেম্বর মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। বাংলার মাটি, লোকবিশ্বাস, আধ্যাত্মিকতা এবং লৌকিক-অলৌকিক কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ছবিতে বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়ও প্রশংসা পেয়েছে। দর্শকদের একাংশের আবেগ এমন জায়গায় পৌঁছেছে যে অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করার ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে, হাউসফুল শো চলার পরেও হিন্দি ছবির জন্য বাংলা ছবির প্রদর্শন কমানোর উদ্যোগ ঘিরে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত সেই অনিশ্চয়তা কাটল বলে মনে করছেন ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এসভিএফের তরফেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
বাংলা সিনেমার জন্য প্রাইম টাইম কি এবার নিশ্চিত?
বাংলা ছবির শো ও প্রাইম টাইমে প্রদর্শনের দাবি অবশ্য নতুন নয়(Suvendu Adhikari)। এর আগেও প্রাক্তন রাজ্য সরকারের আমলে নন্দনে টলিপাড়ার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছিল। ২০২৫ সালের আগস্টে রাজ্যের হল-মাল্টিপ্লেক্সে ৩৬৫ দিন প্রাইম টাইমে বাংলা ছবি চালানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই উদ্যোগের পরেও সমস্যার স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে।



