Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া জেলায় হঠাৎ বিপুল পরিমাণ জল নেমে আসে ভোটেকোশি নদীতে (Nepal Flood)। মুহূর্তের মধ্যে প্লাবিত হয় একাধিক জনপদ। ভেসে যায় রাস্তা, সেতু এবং বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব পাওয়া যায়নি। নিখোঁজ রয়েছেন ৯ জন সশস্ত্র পুলিশকর্মী। শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান।
কাধিক জলবিদ্যুৎ প্রকল্প (Nepal Flood)
ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে কার্যত বিপর্যস্ত উত্তর নেপালের রাসুয়া জেলা। তিব্বত সীমান্তের দিক থেকে আচমকাই বিপুল জল নেমে আসে ভোটেকোশি নদীতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিমুরে এবং স্যাফ্রুবেশি এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার এলাকা এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প।
আহতের নিশ্চিত (Nepal Flood)
টিমুরে মোতায়েন থাকা ৯ জন সশস্ত্র পুলিশকর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিস ও একাধিক পুলিশ পোস্টও। তবে এখনও পর্যন্ত মৃত ও আহতের নিশ্চিত সংখ্যা জানায়নি প্রশাসন।
পরিস্থিতির উপর নজর (Nepal Flood)
এদিকে বন্যার জল ভোটেকোশি নদী থেকে ত্রিশূলী নদীর দিকে এগিয়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নুওয়াকোট, ধাদিং-সহ একাধিক এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুগলিন এবং গুরুত্বপূর্ণ সড়কপথেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ত্রাণকাজ দ্রুত করার নির্দেশ
উদ্ধারকাজে নেমেছে নেপালি সেনা, সশস্ত্র পুলিশ এবং নেপাল পুলিশ। হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পরিস্থিতি পর্যালোচনা করে উদ্ধার ও ত্রাণকাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
বন্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, তিব্বতের দিকে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পর সেখান থেকে জল ভোটেকোশিতে ঢুকেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।



