Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) পর এবার উত্তাল সিন্ধু প্রদেশ(Pak Current State)। নতুন প্রদেশ গঠন এবং জল ও প্রাকৃতিক সম্পদ লুটের বিরুদ্ধে সিন্ধুর জনগণ রাস্তায় নেমেছেন। একসময় যে সিন্ধু ১৯৪৭ সালে পাকিস্তানের তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছিল, ঐতিহাসিক সুক্কুর ব্যারেজ নির্মাণ ও জলবণ্টনকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বাধিকার আন্দোলন ছিল যার ভিত্তি আজ সেই সিন্ধুই পাঞ্জাবি আধিপত্যের বিরুদ্ধে সংক্ষুব্ধ।
নড়বড়ে পাকিস্তানের ৩ মূল স্তম্ভ (Pak Current State)
ইসলামিক ভাবাবেগ এবং ‘হিন্দু ভারতের’ ভীতি দেখিয়ে যে পাকিস্তানের জন্ম হয়েছিল, ১৯৭১ সালে বাংলাদেশ তৈরির মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে ধর্মই জাতি গঠনের একমাত্র ভিত্তি হতে পারে না। আজ পাকিস্তানের স্থায়িত্বের তিন মূল স্তম্ভ আল্লাহ, আর্মি ও আমেরিকা (3As) প্রবল সংকটে।
আল্লাহ (ধর্মীয় রাজনীতি): ভাষাগত ও আঞ্চলিক বৈষম্য আড়াল করতে সেনাপ্রধান অসীম মুনির দ্বিজাতি তত্ত্বের জপ করছেন, কিন্তু এই ধর্মীয় কার্ড আর কার্যকর হচ্ছে না।
আর্মি (সেনাবাহিনী): ইমরান খানের উত্থান ও রাজনৈতিক সংকটের পর পাঞ্জাবের অন্দরেই সেনাশাসকদের জনপ্রিয়তা তলানিতে। সেনার কর্তৃত্ব আজ চরম চ্যালেঞ্জের মুখোমুখি।
আমেরিকা: ট্রাম্প প্রশাসনে সাময়িক কূটনৈতিক সুবিধা পেলেও আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই স্বার্থকেন্দ্রিক। ৯/১১-এর পর মার্কিন বার্তা নিয়ে কান্দাহারে গিয়ে তালেবানকে আমেরিকার বিরুদ্ধে উসকানি দেওয়ার ঘটনা প্রমাণ করে এই সম্পর্কের চরম বৈপরীত্য(Pak Current State)।
আরও পড়ুন: Khyber Pakhtunkhwa Clash: খাইবার পাখতুনখোয়ায় তুঙ্গে সংঘাত: পাক সেনা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ
এমজে আকবরের কথায় বলা এই “জেলি স্টেট” আজ চরম অভ্যন্তরীণ বৈপরীত্যে জর্জরিত। বৈদেশিক অনুদান বা সেনার ক্ষমতা দিয়ে আঞ্চলিক ক্ষোভ চেপে রাখা আর সম্ভব হচ্ছে না(Pak Current State)। সময়মতো সংস্কার না হলে এবার দুটির বেশি খণ্ডে ভেঙে পড়তে পারে পাকিস্তান যে পরিণতির জন্য হয়তো কাঁদার লোকও থাকবে না।



