Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তিব্বত ও নেপাল সীমান্তের কাছে একটি প্রাকৃতিক ব্যারেজ হ্রদ (Barrier Lake) তৈরি হওয়ায় আগামী তিন দিনে নেপালে নতুন করে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে(Nepal Flash Flood)। চিনের জলসম্পদ মন্ত্রক সতর্ক করে জানিয়েছে, ভোট কোশী (Bhote Koshi) নদীতে গঠিত এই হ্রদটি ইতিমধ্যে উপচে পড়তে শুরু করেছে।
কীভাবে তৈরি হল এই হ্রদ? (Nepal Flash Flood)
হিমবাহের হ্রদ বিস্ফোরণ (GLOF) এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ধস ও কাদা-পাথর এসে নদীর গতিপথ আটকে দেয়। এই প্রাকৃতিক বাধার কারণেই তৈরি হয়েছে সুবিশাল ব্যারেজ হ্রদ। চিনা জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী:
বর্তমান জলধারণ ক্ষমতা: বৃহস্পতিবার সকাল পর্যন্ত হ্রদে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমা হয়েছে।
আগামী ৩ দিনের আশঙ্কা: টানা বৃষ্টিতে হ্রদে আরও ৩০ লক্ষ ঘনমিটার জল যোগ হতে পারে।
বিপদের কারণ: যেকোনও মুহূর্তে প্রাকৃতিকভাবে তৈরি এই বাঁধ ভেঙে গেলে নিমেষের মধ্যে লাখ লাখ ঘনমিটার জল নিম্নাঞ্চলে ধেয়ে আসবে।
উদ্ধারকার্যে নতুন আতঙ্ক (Nepal Flash Flood)
ভোট কোশী-ত্রিশূলী-নারায়ণী নদী অববাহিকায় প্রবল বন্যায় আগে থেকেই উদ্ধারকাজ চলছে। চিনা কতৃপক্ষ উপগ্রহ ও সিমুলেশনের মাধ্যমে হ্রদটির পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এই নতুন বাঁধ ভাঙার ঝুঁকি উদ্ধারকর্মীদের উদ্বেগে ফেলেছে।
আরও পড়ুন: Nepal China: নেপালে ভয়াবহ হড়পা বান: চিনের দিকে আঙুল, অভিযোগ উড়িয়ে মুখ খুলল বেইজিং
নেপালে বর্তমান ক্ষয়ক্ষতি ও নিখোঁজ (Nepal Flash Flood)
নেপাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য (বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত):
মৃত্যু: নদী অববাহিকার অন্তত ৮টি জেলা থেকে এখন পর্যন্ত ৩৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ: এখনও ৮২৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।
জলস্তর দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



