Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রকৃতির ভয়াবহ রোষে কার্যত বিপর্যস্ত নেপাল। তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বান এবং প্রবল বৃষ্টিতে একাধিক এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি (Kharaj Mukherjee)। এই দুর্যোগের মধ্যেই নেপালের পোখরায় শুটিং করতে গিয়ে আটকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। পরপর নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে সস্ত্রীক কলকাতায় ফিরলেন তিনি।
জঙ্গলের মধ্যে পাঁচ ঘণ্টা, শুটিংয়েও বারবার বাধা (Kharaj Mukherjee)
নেপালে আটকে থাকার অভিজ্ঞতা যে মোটেই সুখকর ছিল না, তা আগেই জানিয়েছিলেন খরাজ। বৃহস্পতিবার পোখরা থেকে ফোনে তিনি জানিয়েছিলেন, প্রবল বৃষ্টির মধ্যে জঙ্গলে একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা সেখানে বসে থাকতে হয়েছিল তাঁকে। প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়। পরিস্থিতি সামলে কোনওরকমে কাজ শেষ করলেও সামনে তখন আরও বড় সমস্যা।
বন্ধ রাস্তা, বাতিল কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা (Kharaj Mukherjee)
খরাজের কাঠমান্ডু থেকে কলকাতা ফেরার বিমান আগে থেকেই বুক করা ছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার পর দেখা যায়, পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তাই বন্ধ। টিকিটের টাকাও ফেরতযোগ্য ছিল না। তাই নির্ধারিত বিমানে ওঠার কোনও সুযোগই ছিল না। বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজতে শুরু করেন অভিনেতা ও তাঁর টিম।
ঘুরপথে গোরক্ষপুর, তারপর কলকাতা (Kharaj Mukherjee)
অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর পোখরা থেকে ঘুরপথে গোরক্ষপুর পৌঁছন খরাজ ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। সেখান থেকে বিমান ধরে শুক্রবার কলকাতায় ফেরেন তাঁরা। বিমানবন্দরের বাইরে স্ত্রীকে পাশে নিয়ে ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানান অভিনেতা।
ঘুরপথে গোরক্ষপুর, তারপর কলকাতা (Kharaj Mukherjee)
কলকাতায় ফিরে খরাজ বলেন, নেপালে থাকার সময় বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁদের। অনুরাগীরা যে ভাবে তাঁর কুশল-মঙ্গল জানতে চেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাতেই আপ্লুত অভিনেতা। করজোড়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে খরাজ জানান, এই ভালোবাসাই তাঁকে আবার শহরে ফিরিয়ে এনেছে। একইসঙ্গে ভবিষ্যতে আরও সুন্দর কাজ উপহার দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Nepal China: নেপালে ভয়াবহ হড়পা বান: চিনের দিকে আঙুল, অভিযোগ উড়িয়ে মুখ খুলল বেইজিং
স্বস্তিতে অনুরাগীরা
গত ৪৮ ঘণ্টা ধরে প্রিয় অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে শুক্রবার তাঁকে সস্ত্রীক কলকাতায় ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও খরাজের এই প্রত্যাবর্তন যেন তাঁর অনুরাগীদের ভালোবাসার কাছেও এক আবেগঘন মুহূর্ত হয়ে রইল।



