Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ টিম ইন্ডিয়ার জন্য বেশ দুর্গম হয়ে উঠেছে (Indian Bowlers)। আগামী দিনে নিউজিল্যান্ড সফর রয়েছে, যেখানে টেস্ট সিরিজে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই। পেস সহায়ক উইকেটে দলের পেস আক্রমণকে আরও শানিত করতে এবং কোনো ফাঁকফোকর না রাখতে বড় পদক্ষেপ করেছে বোর্ড।
কাউন্টিতে ঘরোয়া ক্রিকেটের পেসার (Indian Bowlers)
গত রনজি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ৬০টি উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন আকিব নবি। তবে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের স্কোয়াডে থাকলেও মূল একাদশে তাঁর সুযোগ হয়নি। এরপর মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আকিবকে বসিয়ে না রেখে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য উদ্যোগী হয়েছে বোর্ড।
ক্লাবের সঙ্গে আলোচনা (Indian Bowlers)
ইংল্যান্ডের কাউন্টি দল সারে বর্তমানে একজন দক্ষ সুইং বোলারের খোঁজে রয়েছে। ফলে আকিবের সারের হয়ে মাঠে নামার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। সারের কর্তা তথা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আলেক্স স্টুয়ার্ট এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আকিবের ব্রিটিশ ভিসার প্রক্রিয়া চলছে এবং তা হাতে পেলেই তিনি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: BCCI Sponsor: বিসিসিআইয়ের নতুন স্পনসর সংকট, ডেডলাইন পার হলেও মিলছে না কিছু
বিদেশের কন্ডিশনে নিজেকে প্রস্তুত করা (Indian Bowlers)
নিউজিল্যান্ডের পরিবেশ ইংল্যান্ডের থেকে কিছুটা আলাদা হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে আকিবকে দীর্ঘমেহাদী পরিকল্পনায় রাখছে টিম ম্যানেজমেন্ট (Indian Bowlers)। বর্তমানে কুলদীপ যাদব (ইয়র্কশায়ার), মানব সুথার (ওয়ারউইকশায়ার) এবং সাই কিশোরের (গ্লুস্টারশায়ার) মতো ভারতীয় ক্রিকেটাররা কাউন্টিতে নিয়মিত খেলছেন। সেই পথ ধরেই আকিব নবি কাউন্টির পেস সহায়ক উইকেটে খেলে নিজেকে নিউজিল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতে চান।



