Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক (MLA Dilip Ghosh) পরিস্থিতি থেকে পুলিশের তলব-একাধিক ইস্যুতে একের পর এক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধীশূন্য রাজনীতি নিয়ে প্রশ্নের জবাব থেকে যাদবপুরে বিতর্কিত দেওয়াল লিখন এবং জেন জি ফেস্ট-সবকিছু নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পাশাপাশি সুমিত রায় ও ডেরেক ও’ব্রায়েনকে পুলিশের তলব নিয়েও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
রাজ্য কী বিরোধীশূন্য? (MLA Dilip Ghosh)
মানুষ নির্বাচনে তাদের রায় দিয়েছে বিজেপি (MLA Dilip Ghosh) সরকারের উপর আস্থা দেখিয়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবার বিরোধী কে থাকবে কে থাকবে না, তার দায় আমাদেরও নয়, জনতারও নয়। তাদেরকে রিজেক্ট করা হয়েছে। তারা নিজেদেরকে শোধরাক, তারপর নিজের দায়িত্ব পালন করুক।
যাদবপুরে মোছা হলো দেশবিরোধী স্লোগান, ফের নতুন স্লোগান দেওয়ালে (MLA Dilip Ghosh)
প্রথমবার এরকম হলো যে অ্যান্টি ন্যাশনাল (MLA Dilip Ghosh) স্লোগান মোছা হল। আগে কোনও সরকার সেটা করেনি। আন্টি ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্র তৈরি করা হয়েছিল, তারা মেসেজ পেয়েছে যে সেটা চলবে না। কার্ল মার্কস এর নীতি বা এই সমস্ত লেখা তো ব্যান হয়নি, সেটা লিখতেই পারেন।

জেন জি ফেস্টের আয়োজন
এগুলো এক একটা নাম দিয়ে এক একটা মুভমেন্ট তৈরি করা হয়। জেনজি নামটা আমরা আগে শুনিনি। বিভিন্ন সমস্যা বিভিন্ন দেশে আছে। এখানকার মানুষ খুবই বুদ্ধিমান। মানুষ নিশ্চয়ই অধিকারের কথা বলবে আন্দোলন করবে কিন্তু বাইরে থেকে কেউ এসে প্রভোক করবে উৎপাত করবে সেটা সরকার দমন করবে। শুধু সুকান্ত মজুমদার নন অনেকেই করেছেন আমরা দলেও যুব সম্মেলন করেছি আমাদের দলে যুব মোর্চা রয়েছে সব পার্টিতে রয়েছে। যুব লিডারশিপ তৈরি হয়, তবে এখন এটা ফ্যাশন হয়ে গেছে। যেমন একসময় নকশাল ছিল এখন এটা ফ্যাশন হয়েছে।
সুমিত রায়কে ফের তলব
প্রশাসনিক প্রক্রিয়া চলবে, কাকে চিঠি দেবো, কাকে ডাকবো চলতেই থাকবে।
আরও পড়ুন: Political Duet Goes Viral: ‘গুরুদক্ষিণা’র গানে একসঙ্গে বিজেপি-তৃণমূল, পান্ডুয়ার মঞ্চের ভিডিও ভাইরাল
ডেরেককে তলব
অনেক নেতাদেরকে পুলিশ সিবিআই ডাকছিল, ডেরেক ও ব্রায়েনের দুঃখ ছিল তাকে ডাকছেন না। তাকেও ডাকা হয়েছে তিনিও পাবলিসিটির মধ্যে আসবেন।


