Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: ডুয়েট গাইলেন (Political Duet Goes Viral) বিজেপির বিধায়ক ও তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি। রাজনীতি ভুলে গলা মেলালেন কিশোরের কালজয়ী গানে। ভাইরাল ভিডিওতে চর্চা।
রাজনীতি ভুলে গাইলেন গান (Political Duet Goes Viral)
শনিবার পান্ডুয়ায় একটি অনুষ্ঠানের মঞ্চে (Political Duet Goes Viral) একসঙ্গে গান গাইলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার ও তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে মাইক হাতে উঠে আসেন দুজনেই। ‘গুরুদক্ষিণা’র বিখ্যাত গান “কোথা আছো গুরুদেব, আমি জানিনা, তোমার করুণা ছাড়া কিছু চাইনা” ট্রাক সাউন্ডে গলা মেলান দুই রাজনৈতিক প্রতিপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলবন্দী (Political Duet Goes Viral)
বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতির এই যুগলবন্দীর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজনৈতিক বিভেদের মাঝে মঞ্চে এমন সাংস্কৃতিক মেলবন্ধন দেখে নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি বলেন, “এটা সৌজন্যতা, একই অনুষ্ঠানে দুজনকার আমন্ত্রিত ছিল, সেখানে দুজনাই গিয়েছিলাম । বিধায়ক সহ সবাই আমাকে গান গাওয়ার অনুরোধ করলেন তাই আমি গান গেয়েছি। পান্ডুয়া ব্লকে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে সৌজন্যতা রেখেই আমরা গান গাইলাম। এটা সবটাই সৌজন্যতা।”
আরও পড়ুন: Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে তলব, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ
এ বিষয়ে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার জানান, “দর্শকদের অনুরোধে আমি গান গাইছিলাম সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ও ছিলেন। দুজনে একসাথে গান গাইলাম এটা একটা সৌজন্য।”


