Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের গুন্ডাদমন আইনকে চ্যালেঞ্জ (Calcutta High Court) করে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই আইনে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। তাই আগাম চ্যালেঞ্জের মামলার শুনানির এক্তিয়ার আদালতের নেই বলে মামলা খারিজ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অপর দিকে, রাজ্যের জনশৃঙ্খলা রক্ষা আইন ১৯৭২ এর সংশোধনীকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে তার বক্তব্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
গুন্ডা দমন আইন বিল (Calcutta High Court)
রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই বিধানসভা অধিবেশনে বিজেপি সরকার (Calcutta High Court) ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট ২০২৬ তথা গুন্ডা দমন আইন বিল পাস করিয়েছিল। নতুন এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জোড়া জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার সেই জোড়া মামলায় খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ করতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, নতুন এই আইনে এখনও রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। তাই আগাম এই মামলা শুনতে পারেনা আদালত। এই পরিস্থিতিতে আগাম চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় হাইকোর্ট।
রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি (Calcutta High Court)
বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হওয়ার পর স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেই দিলে সই করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। রাজ্যপাল এই গুন্ডা দমন বিলটি বিবেচনা করার বা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান। কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রপতি ভবন থেকে সেই অনুমোদন এসে পৌঁছয়নি বলে এদিন আদালতে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তারপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যারা যেহেতু এখনো রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন আসেনি, তাই এই চ্যালেঞ্জের মামলার শুনানি করার এক্তিয়ার আদালতের নেই। তাই তিনি জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন।
আরও পড়ুন: Gopalpur PHC: ডাক্তার নেই, বিপাকে হাজারো মানুষ! গোপালপুর স্বাস্থ্যকেন্দ্র ঘিরে ক্ষোভ
জনশৃঙ্খলা রক্ষা আইন
অপরদিকে, রাজ্যের জনশৃঙ্খলা রক্ষা আইন ১৯৭২ এর সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়ার জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। এই মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ৪ সপ্তাহ তথা ১০ সেপ্টেম্বরে মধ্যে রাজ্যকে এই নিয়ে তার বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।


