Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাত ১টায় একটি ফেসবুক লাইভ করেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। চারিপাশ অন্ধকার! একেবারে নির্ঝুম এলাকা। সেখানের থেকে একটি লাইভ করেন রণজয়। দেখে মনেহচ্ছে বিপদে পড়েছেন। লাইভের নেই কোনো সঠিক এঙ্গেল। আওয়াজে একটি ভয়। লাইভে বোঝাই হচ্ছে কোনো সমস্যায় পড়ে এই লাইভে এসেছেন নায়ক। কথা শেষও করতে পারেন না তার আগেই লাইভ বন্ধ হয় যায়।
ফোন সুইচড অফ! (Ranojoy Bishnu)
লাইভে বললেন , প্রতিজ্ঞা শ্যুটিং শেষে বাড়ি (Ranojoy Bishnu) ফেরার পথে তিনি ছিলেন। হঠাৎ তার মনেহয় মধ্য রাতে কেই তাঁকে রাস্তায়
ফলো করছে। তবে তারপর আ কথা বলতে পারলেন না তিনি। ক্যামেরা ঘুরে যায় রণজয়ের। তারপর বন্ধ লাইভ। নিমিষেই সমাজমাধ্যমে ছড়িয়ে যায় এই লাইভ। তারপর জানা যায় যে রণজয়ের নাকি ফোন সুইচড অফ হয়ে যায়।
সকাল হতেই সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন রণজয়। তিনি জানান কাল রাতে যা হয়েছে, সেই লাইভ করার পর আমায় বহু মানুষ ফোন করেছেন। সকালে নাকি তার ফোন কোনোভাবে ঠিক হয়। তিনি এখন এইটুকু বলার অবস্থাতেই রয়েছেন কাল বিস্তারিত সবটা জানাবেন।
আরও পড়ুন: Balagarh Ganga Erosion: নদীর পাড়ে বাস, চিন্তা বারোমাস-বালির বস্তা আর প্রতিশ্রুতির মাঝেই কাটছে দিন
এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে এটি একটি তার নতুন ছবি ‘ঘুন গাঁও’- এর প্রচারের কোন কৌশল হতে পারে।


