Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে। ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) তাঁর বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশ জারি করেছে(Don Ranveer)। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ফারহানের অভিযোগ রণবীরের বিরুদ্ধে (Don Ranveer)
FWICE-এর চিফ অ্যাডভাইজার এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল পরিচালক-প্রযোজক ফারহান আখতার আনুষ্ঠানিকভাবে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শুটিং ইউনিট বিদেশে রওনা হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সিনেমাটি ছেড়ে দেন। এতে পুরো প্রজেক্ট বড় ধাক্কার মুখে পড়ে।
নোটিস পাঠালে বৈঠকে যাননি রণবীর
ফেডারেশনের দাবি, তারা বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনতে চেয়েছিল। প্রযোজক রিতেশ সিধওয়ানি সরাসরি বৈঠকে হাজির হন এবং ফারহান আখতার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। তবে রণবীর সিংকে তিনবার নোটিস পাঠানো হলেও তিনি উপস্থিত হননি।
অবশেষে অভিনেতার মেইল
অশোক পণ্ডিত বলেন, “আমরা প্রতি ১০-১৫ দিন অন্তর রণবীরকে যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি।” পরে সাংবাদিক বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর অভিনেতার টিম একটি ইমেল পাঠিয়ে জানায়, এই বিষয়ে FWICE-এর হস্তক্ষেপের অধিকার নেই।
‘সুপারস্টার হলেই নিয়মের ঊর্ধ্বে নন’ (Don Ranveer)
FWICE সভাপতি বি.এন. তিওয়ারি বলেন, একটি বড় বাজেটের সিনেমা বন্ধ হলে শুধু প্রযোজক নয়, হাজার হাজার টেকনিশিয়ান, জুনিয়র আর্টিস্ট এবং দৈনিক মজুরির কর্মীরাও ক্ষতিগ্রস্ত হন। তাঁর কথায়, “কেউ সুপারস্টার হলেই নিয়মের ঊর্ধ্বে নন।”
আরও পড়ুন: Chand Mera Dil: অনন্যা পান্ডের ভরতনাট্যম দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক
সদস্যরা রণবীরের সঙ্গে কাজ করবেন না (Don Ranveer)
ফেডারেশন জানিয়েছে, আপাতত তাদের সদস্যরা রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না। এই সিদ্ধান্তে বলিউডে নতুন করে শিল্পী-প্রযোজক সম্পর্ক এবং চুক্তি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।



