Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: চারপাশে ধ্বংসের চিহ্ন। কোথাও কাদা, কোথাও ভেঙে পড়া রাস্তা। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই একা হেঁটে চলেছে ছোট্ট এক বালক। তার পিঠে আরও এক শিশু। কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট মেয়েটি। ভাইয়ের মুখে আতঙ্ক, চোখে যেন শুধুই প্রিয়জনকে খুঁজে পাওয়ার চেষ্টা। ভিডিয়োটিতে দাবি করা হচ্ছে, ভিডিয়োটি নেপালের। ভয়াবহ বিপর্যয়ের (Nepal Disaster) পর মা-বাবাকে খুঁজছে এই দুই ভাই-বোন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কে টিভি বাংলা ডিজিটাল।
নেপালে হৃদয়বিদারক ভাইরাল ভিডিয়ো(Nepal Disaster)
‘জিৎএন২৫’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিয়োর দুই শিশু সম্পর্কে ভাই-বোন। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের(Nepal Disaster) পর তাঁরা মা-বাবার খোঁজে ঘুরছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপে ভরা একটি এলাকা দিয়ে পিঠে বোনকে নিয়ে এগিয়ে যাচ্ছে বালকটি।

হৃদয়বিদারক ভিডিয়োটির দৃশ্য দেখে আবেগপ্রবণ নেটাগরিকদের একাংশ। অনেকেই ওই দুই শিশুর নিরাপদে থাকার জন্য প্রার্থনা করেছেন। মা-বাবার সঙ্গে দ্রুত তাঁদের দেখা হোক, সেই আশাও প্রকাশ করেছেন অনেকে।
ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল(Nepal Disaster)
উল্লেখ্য, গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে তুষারধসের ফলে সৃষ্ট হড়পা বানে ভয়াবহ বিপর্যয় নেমে আসে নেপালে। বিপর্যয়ের পর ১০০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বহু মানুষ নিখোঁজ। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এখনও পর্যন্ত ৯০৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ৪২৪৭ জন।
আরও পড়ুন: Nepal Flash Flood: তিব্বত-নেপাল বন্যা: হিমবাহ নয়, পাহাড় ধসই ডেকে এনেছিল বিপর্যয়
ভোটেকোশীর জলস্তর বৃদ্ধিতে নতুন করে আশঙ্কা(Nepal Disaster)
সংবাদ প্রতিবেদন অনুসারে, রবিবার ভোটেকোশী নদীর জলস্তর ফের বাড়ায় নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। একটানা বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধারকাজ। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে হাত লাগিয়েছেন হাজার হাজার নিরাপত্তাকর্মী এবং সেনা জওয়ান।


