Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালি বিয়েতে কনের সাজগোজ মানেই (Benarasi Colour) এক নম্বরে থাকে লাল বেনারসি। কিন্তু শাড়ি তো নানা রঙের হয়। তবে লাল রংই শুধু প্রাধান্য পায় কেন?
লাল রংই কেন? (Benarasi Colour)
এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সাংস্কৃতিক (Benarasi Colour) বিশ্বাস ও প্রতীকী অর্থ। ভারতীয় সংস্কৃতিতে লাল রংকে শুভ, শক্তি, ভালোবাসা এবং উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। বিয়ের মতো নতুন জীবনের সূচনায় তাই লাল রঙকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয়, এই রং কনের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির বার্তা বহন করে।

ভালোবাসার রং লাল! (Benarasi Colour)
এছাড়াও লক্ষ্য করে দেখা যাবে, হিন্দু ধর্মালম্বী (Benarasi Colour) বিয়ের বিভিন্ন আচারেও লাল রঙের ব্যবহার দেখা যায়। সিঁদুর, আলতা থেকে শুরু করে কনের শাড়ি-সব ক্ষেত্রেই লালের উপস্থিতি চোখে পড়ে। লাল রং একইসঙ্গে আবেগ, ভালোবাসা এবং দাম্পত্য জীবনের উষ্ণতার প্রতীক হিসেবেও ধরা হয়।

আরও পড়ুন: Onion Price: পুজোর আগেই পেঁয়াজের চড়া দামে লাগাম! মাত্র ৩৫ টাকায় মিলবে পেঁয়াজ!
শুধু ধর্মীয় বিশ্বাস?
তবে বেনারসির লাল রঙের জনপ্রিয়তার পেছনে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, রয়েছে বাংলার নিজস্ব ঐতিহ্যও। বেনারসি শাড়ির সঙ্গে সোনালি জরির কাজ লাল রঙকে আরও আকর্ষণীয় করে তোলে। বিয়ের মণ্ডপের আলোয় এই শাড়ির উজ্জ্বলতা কনের সাজকে আরও রাজকীয় করে দেয়। তাই যুগ যুগ ধরে এক কথায় শাড়ির রং হিসেবে লাল বা লাল ঘেঁষা রঙেই দেখা মেলে বাঙালি নববধূদের।


