Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বরের শুরুতেই ফের বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে (Kolkata Rain)। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
বজ্রপাতের আশঙ্কা (Kolkata Rain)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
স্বস্তি মিলছে না (Kolkata Rain)
আগামীকাল বুধবারও স্বস্তি মিলছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন: Nepal Flash Flood: তিব্বত-নেপাল বন্যা: হিমবাহ নয়, পাহাড় ধসই ডেকে এনেছিল বিপর্যয়
সতর্কতা অনুযায়ী
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী আজ ও আগামীকালও রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



