Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। ছবিতে তাঁর আঙুল উঁচিয়ে তুলে ধরা ভঙ্গি যেন ফুটবল বিশ্বকে বলতে চাইছে, “আমি ঠিক আছি।” ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আঘাত পেয়ে যেভাবে তিনি মাঠ ছেড়েছিলেন, তাতে ভক্তদের মনে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছিল। তাই অস্ত্রোপচার সফল হওয়ার পর মার্টিনেজের এই পোস্ট বড় স্বস্তি দিয়েছে সকলেকে।
দুর্ঘটনার প্রেক্ষাপট (Emiliano Martinez)
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মুখোমুখি হয়েছিল চেলসি। ম্যাচের ৭৫তম মিনিটে একটি ফ্রি-কিকের সময় বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন মার্টিনেজ। বলটি পাঞ্চ করে ক্লিয়ার করতে তিনি সামনের দিকে এগিয়ে যান। ঠিক একই সময়ে এভারটনের জ্যারাড ব্র্যান্থওয়েট হেড করার জন্য লাফিয়ে ওঠেন। শূন্যে দু’জনের মধ্যে সজোরে সংঘর্ষ হয় এবং দু’জনেই মাঠে লুটিয়ে পড়েন।
স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন (Emiliano Martinez)
প্রাথমিক চিকিৎসার পর ব্র্যান্থওয়েট খেলা চালিয়ে যেতে পারলেও মার্টিনেজের পরিস্থিতি ছিল বেশ আশঙ্কাজনক। মাঠে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। প্রাথমিক চিকিৎসার পর কনকাশনের কারণে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মারফৎ জানা যায়, এই ভয়াবহ সংঘর্ষে তাঁর চোয়ালে গভীর আঘাত লেগেছিল।
সফল অস্ত্রোপচার (Emiliano Martinez)
রবিবার ভোরে নিজেই নিজের অস্ত্রোপচার সফল হওয়ার খবর জানান মার্টিনেজ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “খোঁজখবর নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। অস্ত্রোপচার সফল হয়েছে।” দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি এবং কোনও গোল হজম করিনি। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব।”
আরও পাড়ুন: LSG Spinner: লখনউয়ের স্পিন কোচ হতে চেয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে সরাসরি প্রস্তাব প্রাক্তন বোলারের

পরিবর্ত গোলকিপার (Emiliano Martinez)
মার্টিনেজ মাঠ ছাড়ার পর চেলসি কোচ শাবি আলোন্সো ২১ বছর বয়সী তরুণ বেলজিয়ান গোলকিপার মাইক পেন্ডার্সকে মাঠে নামান (Emiliano Martinez)। এর মাধ্যমেই প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে পেন্ডার্সের। মার্টিনেজ সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত দলের গোলবারের দায়িত্ব তাঁর কাঁধেই থাকতে পারে। তরুণ এই প্রতিভার ওপর পূর্ণ আস্থা রেখে কোচ আলোন্সো বলেন, “মাইকের মানসিকতা দারুণ। সে অত্যন্ত সাহসী এবং তাঁর ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। যখনই সুযোগ পেয়েছে, কাপের ম্যাচগুলোতে সে নিজের সেরাটা দিয়েছে। দল হিসেবে আমাদের সবাইকে একসূত্রে কাজ করতে হবে।”



