Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম (Civic Cleanliness Fine) জারি করা হয়েছে শহরে। পুর ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের রাস্তায় যত্রতত্র মল-মূত্র ত্যাগ, থুতু ফেলা, পানের পিক বা গুটখা ফেললে জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এর সঙ্গে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা যাবেনা বলেই জানানো হয়েছে।
কত টাকা জরিমানা? (Civic Cleanliness Fine)
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যেখানে (Civic Cleanliness Fine) সেখানে মূত্রত্যাগ করলে ২০০ টাকা, থুতু ফেললে ১০০ টাকা ও প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই জরিমানার মূল উদ্দেশ্য যাতে শহরের মানুষ নিজের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন হয়।
আরও পড়ুন: Kolkata Rain: আজ-কালও বৃষ্টির ভ্রুকুটি, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
তবে জরিমানার ভয়ে মানুষ কতটা সচেতন হবে তা নিয়ে প্রশ্ন উঠছেই। এই নিয়ম চালু হবার পরও পার্কস্ট্রিট চত্ত্বরে যেখানে সেখানে মূত্রত্যাগ ও থুতু ফেলার ঘটনা ঘটেই চলেছে। নতুন নিয়ম কার্যকরী হয় কতটা তা এখন শুধুই সময়ের অপেক্ষা।


