Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের ৪৭ বছরের রমা দেবীর (Marathon Winner Rama Devi) দৌড় যেন শুধুই একটি প্রতিযোগিতায় জয় নয়, বরং স্বপ্নপূরণের এক অনন্য গল্প। আম্বাজোগাইয়ের এই গৃহবধূ ‘অমৃত দৌড়’-এ অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেকের পায়ে ছিল আধুনিক স্পোর্টস জুতো, কিন্তু রমার সঙ্গী ছিল সাধারণ শাড়ি আর হাওয়াই চটি।
চটি হাতে নিয়েই দৌড় শুরু (Marathon Winner Rama Devi)
ছত্রপতি শিবাজী মহারাজ চক (Marathon Winner Rama Devi) থেকে শুরু হওয়া এই দৌড় শেষ হয় ভাগ্যনগর চকে। শুরুতেই অবশ্য বিপত্তিতে পড়েন রমা। দৌড়ের সময় বারবার পা থেকে চটি খুলে যাচ্ছিল। তাতে গতি কমে যাওয়ার সম্ভাবনা বুঝতে পেরে আর দেরি করেননি তিনি। চটি হাতে নিয়েই ছুটতে শুরু করেন। শেষ পর্যন্ত খালি পায়েই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে প্রথম স্থান দখল করেন রমা।
মেয়ের পড়াশোনার ফি মেটানোই লক্ষ্য
তাঁর সামনে ছিল আরও একটি বড় লক্ষ্য। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার টাকা নিজের জন্য খরচ করার কথা ভাবেননি তিনি। মেয়ের পড়াশোনার ফি মেটাতেই সেই অর্থ কাজে লাগাবেন বলে জানিয়েছেন রমা। তাঁর এই কথাতেই সাফল্যের গল্পটি আরও আবেগঘন হয়ে ওঠে।

আরও পড়ুন: Ayushman Bharat Card: কোন কোন রোগে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা?
এবড়োখেবড়ো রাস্তা, ছড়িয়ে থাকা নুড়ি-কাঁকর কিংবা শাড়ি পরে দৌড়ানোর অসুবিধা-কিছুই থামাতে পারেনি তাঁকে। বয়স, পোশাক কিংবা সুযোগ-সুবিধার অভাব যে সাফল্যের পথে বাধা হতে পারে না, রমা দেবী যেন তারই জীবন্ত উদাহরণ।


