Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দরিদ্র মানুষরা যাতে বিনামূল্যে রোগের (Ayushman Bharat Card) চিকিৎসা করাতে পারে সেই কথা ভেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প চালু না থাকলেও, ক্ষমতার পরিবর্তন হতেই কেন্দ্র তরফে বাংলার মানুষটিরও এই সুবিধা দেওয়া হয়েছে। কারোর যদি এই কার্ডটি থেকে থাকে সে ক্ষেত্রে সেই ব্যক্তি স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েকটি চিকিৎসার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।
কোন কোন সেই রোগ? (Ayushman Bharat Card)
সাধারণ জ্বর সর্দি কাশি মাথা ব্যথা কিংবা ছোটখাটো (Ayushman Bharat Card) কাঁটা ছেড়ার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। ছোটখাটো শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখালে বা হাসপাতালে ভর্তি না হয়ে শুধু রক্তের পরীক্ষা অথবা কিছু টেস্ট করালে তার খরচা রোগীকেই বহন করতে হয়। মোটকথা এই প্রকল্পের আওতায় শুধু গুরুতর রোগ এবং তার ওষুধের খরচ পাওয়া যায়।
দাঁতের সমস্যা?
দাঁতের সমস্যার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ক্যাভীতির সমস্যা, দাঁত পরিষ্কার, রুটিন দাঁতের চেকআপ, এসব ক্ষেত্রে চিকিৎসা বহন করবে না সরকার। তবে দুর্ঘটনায় কোন দাঁতের বা মুখের ক্ষতি হলে সেই ক্ষেত্রে সার্জারি করতে যা খরচ হবে সে চিকিৎসা বহন করবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতেই।
আরও পড়ুন: Kolkata Rain: আজ-কালও বৃষ্টির ভ্রুকুটি, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
এছাড়াও আইভিএফ ও টেস্ট টিউব বেবি, রূপচর্চার জন্য যেকোনো সার্জারি এসব ক্ষেত্রেও কোনও টাকা সরকার বহন করবে না।


