Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Incident) গবেষক নিখিল দাসকে জাতিগত হেনস্তা হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নড়েচড়ে বসল জাতীয় তফসিলি জাতি কমিশন।
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? (Jadavpur Incident)
নিখিল দাসের তরফে গত ২২ অগস্ট ২০২৬ তারিখে (Jadavpur Incident) করা অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় SC কমিশন। সংবিধানের ৩৩৮ নম্বর অনুচ্ছেদে কমিশনকে দেওয়া ক্ষমতাবলে এই তদন্ত করা হবে বলে নোটিসে জানানো হয়েছে।
কমিশনের কাছে রিপোর্ট তলব (Jadavpur Incident)
এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে তার বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না এলে সংবিধান অনুযায়ী সিভিল কোর্টের ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্টদের সমন জারি করে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: Ayushman Bharat Card: কোন কোন রোগে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা?
অভিযোগে জাতিগত হেনস্তা হয়রানি এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর বিষয় ওঠায় এই নোটিস ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে ।
নোটিস অনুযায়ী অভিযোগের তদন্তে পুলিশের FIR অভিযুক্তদের গ্রেফতার চার্জশিট এবং ক্ষতিপূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যও কমিশনের কাছে চাওয়া হয়েছে।


