Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ঘোষণা করেছে চলতি বছরেই পুরভোট করা হবে (EVM)। কিন্তু তার আগেই বিপাকে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট করার জন্য পর্যাপ্ত ইভিএম হাতে নেই। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার স্ট্রং রুম গুলোতে যে ইভিএম মজুত রয়েছে, সেগুলো হাতে পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল হাই কোর্টের। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়। মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
আবেদন জানান কমিশনের আইনজীবী (EVM)
মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, রাজ্যের বিভিন্ন জেলার স্ট্রং রুমে বিপুল সংখ্যক ইভিএম মজুত রয়েছে। অথচ পুরসভা নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই। তাই ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পর্যাপ্ত ইভিএম-এর যোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে স্ট্রং রুমে থাকা ইভিএম গুলো কমিশনের হাতে তুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আবেদন জানান কমিশনের আইনজীবী।
দ্রুত শুনানির সম্ভাবনা (EVM)
কমিশনের আবেদনের পর চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। দ্রুত শুনানি হলে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে কমিশন। ফলে ভোট প্রস্তুতির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কিছুটা কাটার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: COPY CAT: কলকাতায় এক মঞ্চে ৮ শিল্পী, ‘COPY CAT’-এর সুরে মাতবে শহর
পুরভোটের আগে বড় পরীক্ষা
পুরভোটের আগে ইভিএমের জোগান নিশ্চিত করা এখন রাজ্য নির্বাচন কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। ভোটের দিনক্ষণ, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি পর্যাপ্ত ইভিএমের ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।



