Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মেসি কাণ্ডের (Messi Kolkata) রেশ এখনও কাটেনি। সরকার বদলেছে। টাকা ফেরতের ব্যবস্থা নিয়ে আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই মেসি কাণ্ড এখনও ভুলতে পারেনি কলকাতা। এর মধ্যেই আন্তর্জাতিক সোমবার অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। আর তার পরের দিনই খুশির খবর পেল কলকাতার ফুটবল ভক্তরা। ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। এবার শুধু আসবেনই না, মাঠে নেমে খেলবেনও। সঙ্গে ডি পল, সুয়ারেসও তো থাকবেনই। তাছাড়াও ইন্টার মায়ামির গোটা দল থাকছে।
অবসরের ঘোষণা ও ভক্তদের আবেগ (Messi Kolkata)
সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তাঁর এই হঠাৎ সিদ্ধান্তে গোটা বিশ্বে নেমে এসেছে বিষাদের ছায়া, চোখের জলে প্রিয় তারকাকে বিদায় জানাচ্ছেন সমর্থকরা। উদ্যোক্তা শতদ্রু দত্তের মতে, মেসির বাবার প্রয়াণ এবং ৩৯ বছর বয়সের চাপই এই আন্তর্জাতিক অবসরের নেপথ্যে বড় কারণ। তাঁর ধারণা ছিল, মেসি এবার কেবল ক্লাব ফুটবলকেই উপভোগ করতে চাইবেন।
কলকাতায় মেসির সম্ভাব্য আগমন (Messi Kolkata)
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিলোত্তমার ভক্তদের জন্য এল দারুণ খুশির খবর। আগামী বছরই ফের কলকাতায় আসতে চলেছেন আর্জেন্তিনীয় মহাতারকা। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, আগামী বছর ইন্টার মায়ামি ক্লাব তাদের প্রাক-মরশুম প্রস্তুতি সারতে দক্ষিণ এশিয়ায় আসতে পারে। সেই দলের সঙ্গেই কলকাতা ও বাংলাদেশে আসার কথা রয়েছে মেসির।
আরও পড়ুন: Mohun Bagan Foreigner: কলকাতায় মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, রবসনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
মাঠে নেমে খেলার সম্ভাবনা (Messi Kolkata)
গত ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা নিচ্ছেন আয়োজকরা (Messi Kolkata)। গতবার শুধু গ্যালারির দিকে হাত নাড়লেও, এবার ইন্টার মায়ামির প্রাক-মরশুম প্রস্তুতির অংশ হিসেবে এলে যুবভারতীর মাঠে নেমে খোদ মেসির বল পায়ে নামার জোরালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন উদ্যোক্তা।



