Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগানের ট্র্যাজিক হিরো বললে বলতেই হবে রবসন রবিনহোর কথা (Mohun Bagan Foreigner)। ব্রাজিলিয়ান উইঙ্গার বসুন্ধরা কিংসে স্বপ্নের ছন্দে ছিলেন। প্রতিপক্ষ দলকে একা মাটি ধরিয়ে দিতেন। সেই ছন্দ দেখেই তাঁকে সই করিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু কলকাতায় সাম্বা শো দেখা গেল না তাঁর পা থেকে। একেবারে ফ্লপ। যে নাম, প্রোফাইল নিয়ে কলকাতায় পা রেখেছিলেন তা যেন ফিকে হয়ে গিয়েছিল। তাঁর বসুন্ধরা কিংসের সতীর্থ যার সঙ্গে রবসনের জুটি প্রতিপক্ষ দলকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। সেই মিগুয়েল এবার সবুজ মেরুনে এসেছেন। কিন্তু মিগুয়েলের আগমনেই রবসনের গমন হল।
কলকাতায় মোহনবগানের ষষ্ঠ বিদেশি (Mohun Bagan Foreigner)
সোমবার রাত সাড়ে আটটায় কলকাতায় এসেছেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি লি হ্যারি এরউইন। এই স্কটিশ স্ট্রাইকারকে নিয়ে আশাবাদী মোহনবাগান ম্যানেজমেন্ট। উচ্চতা ছয় ফুট দু ইঞ্চি। বয়স বত্রিশ। উচ্চতা বেশি হওয়ায় সেট পিসে যে কোনও মুহূর্ত গোল করার ক্ষমতা রাখেন। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলেছেন গতবছর। স্কটিশ জাতীয় যুব দলের প্রাক্তনী এরউইন-এর ক্লাব ফুটবলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলার আগে স্কটিশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের বহু ক্লাবে খেলেছেন।
পুরোনো ঠিকানায় ফেরার গুঞ্জন (Mohun Bagan Foreigner)
মোহনবাগান ৬ বিদেশির কোটা পূরণ করে ফেলেছে। সুতরাং রবসন রবিনহোকে তারা দলে রাখছে না। যদিও ক্লাবের পক্ষ থেকে রবসনকে নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। তবুও কলকাতা ছাড়া রবসনের নিশ্চিত হয়ে গিয়েছে। রবসন কি তবে তাঁর চেনা আঙিনা বাংলাদেশের বসুন্ধরা কিংসেই ফিরে যাচ্ছেন? নাকি তাঁর কেরিয়ারের গন্তব্য হতে চলেছে অন্য কোনও চ্যাপ্টার?
গুরু-শিষ্যের ইন্দোনেশিয়া সংযোগ (Mohun Bagan Foreigner)
রবসন রবিনহোর কেরিয়ারের অন্যতম সফল অধ্যায় গড়ে উঠেছিল স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁর কোচিংয়ে। বসুন্ধরা কিংসের হয়ে এই জুটি দেশের ফুটবলে একের পর এক ট্রফি জয় করেছিল। বর্তমানে অস্কার ব্রুজোঁ ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করাতে কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফুটবল পাড়ায় জোর চর্চা চলছে, তবে কি গুরুর হাত ধরে ভয়ঙ্করাতেই পাড়ি জমাচ্ছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড? এছাড়া ইস্টবেঙ্গলের প্রাক্তন ডিফেন্ডার কেভিন সিবিয়েও সেই একই ক্লাবে যাওয়ার পথে রয়েছেন বলে খবর।
আরও পড়ুন: Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির
ইন্দোনেশিয়ায় কি জমবে যুগলবন্দি? (Mohun Bagan Foreigner)
কোচ অস্কার ব্রুজোঁ এবং তাঁর একসময়ের বিশ্বস্ত শিষ্য রবসন রবিনহো—দুজনেই নতুন ঠিকানায় নিজেদের মেলে ধরতে প্রস্তুত (Mohun Bagan Foreigner)। তবে ইন্দোনেশিয়ার মাটিতে কি সত্যিই দেখা যাবে এই সফল গুরু-শিষ্যের নতুন যুগলবন্দি, নাকি শেষ পর্যন্ত পুরোনো ক্লাব বসুন্ধরা কিংসের টানেই ঘরের ছেলে ঘরে ফিরবেন রবসন? উত্তর মিলবে আসন্ন দলবদলের উইন্ডোতেই।



