Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর (Special Train) পবিত্র জন্মজয়ন্তী উপলক্ষে বাড়তি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
ভিড় সামাল দেওয়াই লক্ষ্য (Special Train)
আগামী ৪ সেপ্টেম্বর কচুয়া ধামে ভক্তদের সম্ভাব্য (Special Train) ভিড় সামাল দিতে বারাসত–হাসনাবাদ শাখায় এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে।
কখন ছাড়বে ট্রেন?
- বারাসত থেকে স্পেশাল ট্রেনটি রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে। অন্যদিকে, হাসনাবাদ থেকেও রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে বারাসাদ পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে।
- কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনে বারাসত–হাসনাবাদ স্পেশাল পৌঁছবে রাত ১টা ২১ মিনিটে এবং হাসনাবাদ–বারাসত স্পেশাল পৌঁছবে রাত ১টা ২৩ মিনিটে। দুই ট্রেনই সেখানে এক মিনিট করে দাঁড়াবে।

আরও পড়ুন: Janmastami Metro Service: জন্মাষ্টমীতে মেট্রো পরিষেবায় বদল, ব্লু লাইনে চলবে ২৫২টি ট্রেন
ভক্ত ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুই স্পেশাল ট্রেনই যাত্রাপথে ফ্ল্যাগ ও হল্ট স্টেশন-সহ সমস্ত স্টেশনে দাঁড়াবে।
লোকনাথ জন্মজয়ন্তীতে কচুয়া ধামে বিপুল ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেল।


