Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: বালি হল্ট স্টেশনের (Bally Halt Station) যাত্রীদের জন্য বড়সড় স্বস্তি। প্ল্যাটফর্ম উঁচু করার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করল শিয়ালদহ ডিভিশন। এর ফলে প্ল্যাটফর্ম ও ট্রেনের কামরার মধ্যে উচ্চতার পার্থক্য কমবে, আরও নিরাপদ ও সহজ হবে ট্রেনে ওঠা-নামা। বিশেষ করে প্রবীণ, মহিলা ও শিশু যাত্রীদের সুবিধা হবে বলে জানিয়েছে রেল।
সমস্যার সমাধান (Bally Halt Station)
যারা নিত্যযাত্রী তাদের কাছে এক গুরুতর (Bally Halt Station) সমস্যা ছিল এই প্ল্যাটফর্মের উচ্চতা। ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে একাধিকবার সমস্য়ায় পড়তেন যাত্রীরা। তার হাত থেকে রেহাই পাওয়া গেল।
একাধিক উন্নয়নমূলক কাজ (Bally Halt Station)
প্ল্যাটফর্ম উঁচু করার পাশাপাশি যাত্রী পরিষেবাতেও একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্ল্যাটফর্ম নম্বর ২-এ ২ মিটার চওড়া অংশ সম্প্রসারণ করা হয়েছে। অন্যদিকে, প্ল্যাটফর্ম নম্বর ১-এ তৈরি হয়েছে ৩ মিটার চওড়া উঁচু প্ল্যাটফর্ম অংশ।

স্টেশন পরিকাঠামোয় পরিবর্তন
স্টেশনের পরিকাঠামো আরও উন্নত করতে টাইলস ও কোটা স্টোন বসানোর কাজ চলছে। যাত্রীদের জন্য ওয়াটার বুথ, প্ল্যাটফর্ম নম্বর ২-এ শৌচাগার এবং দুই প্ল্যাটফর্ম মিলিয়ে মোট ২০টি বসার বেঞ্চও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Special Train: লোকনাথ জন্মজয়ন্তীতে বাড়তি ট্রেন, কচুয়া ধামে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা
শুধু বালি হল্ট নয়, শিয়ালদহ ডিভিশনের প্রায় ২০টি স্টেশনে অগ্রাধিকারের ভিত্তিতে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ চলছে। পাশাপাশি যাত্রীদের নিরাপদ চলাচল এবং রেললাইন পারাপারের প্রয়োজন কমাতে ডিভিশনজুড়ে মোট ৫০টি ফুট ওভারব্রিজ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে বালি হল্টও রয়েছে। রেলের দাবি, এই সমস্ত উদ্যোগের মূল লক্ষ্য উপনগরীয় রেল পরিষেবাকে আরও নিরাপদ, সহজগম্য ও যাত্রীবান্ধব করে তোলা।


