Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা মেট্রোর (Janmastami Metro Service) পরিষেবায় আংশিক পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিন হওয়ায় ব্লু গ্রিন ও ইয়েলো লাইনে নির্ধারিত সংখ্যার পরিবর্তে সংশোধিত সূচি অনুযায়ী মেট্রো চলবে।
ব্লু লাইন (Janmastami Metro Service)
ব্লু লাইনে মোট ২৫২টি পরিষেবা (Janmastami Metro Service) চালানো হবে। এর মধ্যে ১২৬টি আপ এবং ১২৬টি ডাউন পরিষেবা থাকবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
গ্রিন লাইন (Janmastami Metro Service)
গ্রিন লাইনে চলবে মোট ২১২টি পরিষেবা ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন
অন্যদিকে ইয়েলো লাইনে মোট ৯২টি পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবাই চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Puja Economy: মদ বিনা উৎসব হয়, পুজো মানে মদেই রাজস্ব!
জন্মাষ্টমীর ছুটির দিনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সংশোধিত পরিষেবা সূচি করা হয়েছে।


