Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: গড়িয়াহাট (Gariahat Baby Rescue) ফ্লাইওভারের কাছ থেকে অপহৃত ছয় মাসের শিশুকে নিরাপদে উদ্ধার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। টানা তদন্ত এবং তৎপরতার জেরে শিশুটিকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
কী জানা গেছে? (Gariahat Baby Rescue)
পুলিশ সূত্রে খবর, গত ৩০ অগস্ট গৃহকর্মীর (Gariahat Baby Rescue) কাজের ব্যবস্থা করে দেওয়ার টোপ দিয়ে শিশুটির মাকে এক অজ্ঞাতপরিচয় মহিলা প্রলোভন দেখান। এরপর পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের কাছে একটি ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়ার পর ওই মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
তদন্তের পর গ্রেফতার
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে শনাক্ত করে। সেই সূত্রে ট্যাক্সিচালক মিঠুন পাসওয়ান এবং বন্দনা রায় নামে আরও এক মহিলাকে গ্রেফতার করা হয় একই দিনে।
এরপর প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা মূল অভিযুক্ত মধু শেখের সন্ধান পান। ৩১ অগস্ট ভোরে বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার অন্তর্গত তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Bally Halt Station: যাত্রী স্বাচ্ছন্দ্যে বালি হল্টে বড় উদ্যোগ, উঁচু করা হল প্ল্যাটফর্ম
অবশেষে ছয় মাসের শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।


