Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন নির্বাচনের আগে বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসার (RO) বদল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর(Returning Officer)। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নিরপেক্ষতা প্রশ্নেই বদলি (Returning Officer)
কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে একই আধিকারিক দায়িত্বে ছিলেন বা যেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেসব ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তুতি খতিয়ে দেখতেই পদক্ষেপ (Returning Officer)
সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই যাতে কোনও ত্রুটি না থাকে, সেদিকেই বিশেষ নজর দিচ্ছে কমিশন।
আরও পড়ুন: Kangana Ranaut Birthday: ৪০-এ পা দিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার
প্রশাসনিক পক্ষপাতিত্ব রুখতে পদক্ষেপ (Returning Officer)
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক পক্ষপাতিত্ব রুখতেই এমন পদক্ষেপ জরুরি ছিল। যদিও কমিশন স্পষ্ট করেছে, সম্পূর্ণ নিরপেক্ষতার স্বার্থেই এই বদলি করা হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক কড়াকড়ি বাড়াচ্ছে নির্বাচন কমিশন এই পদক্ষেপ সেই ধারারই অংশ বলে মনে করা হচ্ছে।



