Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অক্ষয় কুমারের সঙ্গে নজর কাড়তে চলেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। শুধু টলিউডে নয় এবার বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডে পারি অভিনেত্রীর। যদিও সনক ছবির হাত ধরে ২০২১ সালেই তিনি বলিউডে পা রেখেছিলেন। সম্প্রতি মুম্বাইতে থাকছেন রুক্মিণী। কাজের সূত্রে কলকাতায় যাতায়াত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রুক্মিণী। শহরে জুড়ে যখন Desu 7 নিয়ে উন্মাদনা তুঙ্গে তারই মাঝে রুক্মিণীর নতুন পথ চলা অনুরাগীদের মাঝে আরও উত্তেজনা সৃষ্টি করল।
কোন ছবিতে অভিনয়? (Rukmini Maitra)
শোনা যাচ্ছিল তিনি নাকি খিলাড়ি ছবিতে অভিনয় (Rukmini Maitra) করবেন। তবে কান পাতলে যা শোনা যাচ্ছে, খিলাড়ি নয়!
একটি সায়েন্স-ফিকশন ঘরানার অর্থাৎ ‘সামুক’ ছবিতে থাকছেন রুক্মিণী। এই ছবিতে গুরত্বপুর্ন চরিত্রে অভিনয় করবেন তিনি। সেই ছবির জোনই প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সানশাইন পিকচার্স- এর বিপুল শাহ। পাশাপাশি, যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহও।
আরও পড়ুন: Weather Forecast: বঙ্গে বৃষ্টিতেও স্বস্তি নেই! বজায় থাকবে গুমোট ভাব
এবার দেখার বাংলার নায়িকা রুক্মিণী মৈত্রকে অক্ষয় কুমারের নায়িকা হিসেবে পর্দায় কেমন লাগে? একশন ছবিতে কতটা নজর কাড়তে চলেছেন অভিনেত্রী?


