Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: বাংলা ইন্ডাস্ট্রিতে কান (Raj Mimi) পাতলেই শোনা যায় হাজারও প্রেম ভাঙা-গড়ার গল্প। পরিচালক রাজ চক্রবর্তী- অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমচর্চাও ছিল এক সময়ের সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। একই ভাবে তাদের বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছে প্রচুর। এক সময়ের হিট জুটি ছিল এই রাজ-মিমি। তবে বিয়ে অবধি আর গড়ায়নি এই সম্পর্ক। তবে সেটার আসল কারণ আজও জানে না তাঁদের অনুরাগীরা। কিন্তু হঠাৎই টলিপাড়াতে খুশির জোয়ার। দীর্ঘ বিরতি কাটিয়ে মান-অভিমানের পর্ব মিটিয়ে আবারও একসাথে ফিরছে দর্শকদের একসময়ের প্রিয় জুটি রাজ এবং মিমি।
রাজের পরিচালনায় মিমি (Raj Mimi)
একসময় একসঙ্গে চুটিয়ে কাজ করেছেন রাজ-মিমি (Raj Mimi)। উপহার দিয়েছেন দারুন দারুন কিছু সিনেমা। ২০১২ সালে রাজের পরিচালনায় মিমি প্রথম কাজ করেছিলেন ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমাতে। এই সিনেমায় মিমিকে দারুন সাফল্য এনে দেয়। পরে ২০১৩ সালে প্রলয়, ২০১৪ সালে যোদ্ধা এবং ২০১৫ সালে কাটমুন্ডু সিনেমায় একসাথে কাজ করেন তারা। এরপরই দু’জনের বিচ্ছেদ বিতর্ক। তাপর আর একসাথে দেখা যায়নি তাঁদের। রাজের পরিচালনায় আর কোনও সিনেমা করেননি মিমি।

দেব-শুভশ্রীর সমীকরণের প্রভাব (Raj Mimi)
এই মুহূর্তে দেব এবং শুভশ্রী জুটি নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। একসময় তাঁদেরও প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে পরে শুভশ্রী-রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবব্ধ হন। তারপর আর একসঙ্গে স্ক্রীন শেয়ার করতে দেখা যায়নি দেব-শুভশ্রী জুটিকে। তবে ‘ধূমকেতু’ তে দু’জনকে দেখা গেলেও তবে দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে বড় পর্দায় কামব্যাক করেছেন দু’জনে। তাঁদের নতুন সিনেমা ‘দেশু-৭’।

আরও পড়ুন: DVC: নবান্নে হাই অ্যালার্ট, ডিভিসির জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ!
জল্পনা নাকি সত্যি – আশাবাদী অনুগামীরা
সম্প্রতি রাজের প্রযোজনা সংস্থার তরফে জি ফাইভ-এর একটি ছবির জন্য প্রস্তাব যায় মিমির কাছে। সূত্রের খবর অয়ন চক্রবর্তী থাকছেন পরিচালক হিসাবে। রাজ থাকবেন প্রযোজকের ভূমিকায়। যদি সব ঠিক থাকে, তবে এই মাসের শেষেই হয়তো শুরু হবে শ্যুটিংয়ের কাজ।
তবে, এই ব্যাপারে মিমির তরফ থেকে কোনও কিছুই ঘোষণা করা হয়নি। তবে, এই খবর সামনে আসতেই দু’জনের অনুরাগীরা আবারো তাদের নিয়ে জল্পনার জাল বলতে শুরু করে দিয়েছে।


