Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘নিব্বা নিব্বি’ নামটি শুনলেই প্রথমে মনে হতে পারে আজকের সময়ের চেনা প্রেম, সম্পর্ক কিংবা তরুণ প্রজন্মের ‘কাপল’ সংস্কৃতির কোনও গল্প (ZEE 5 Bangla)। কিন্তু সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পর সেই ধারণা অনেকটাই বদলে যায়। প্রেমের সঙ্গে যে অন্ধকার, হিংসা, ক্ষমতার লড়াই এবং সম্পর্কের জটিলতা মিশে যেতে পারে, তারই ইঙ্গিত মিলেছে ট্রেলারে।

পোস্টারে বন্দুক হাতে অন্তঃসত্ত্বা নারী! (ZEE 5 Bangla)
বাংলা জি ফাইভের নতুন ছবি ‘নিব্বা নিব্বি’-র পোস্টারেই রয়েছে বড় চমক। সেখানে দেখা যাচ্ছে এক অন্তঃসত্ত্বা মহিলাকে, আর তাঁর হাতে রয়েছে বন্দুক। এই একটি দৃশ্যই ছবির গল্প নিয়ে তৈরি করেছে একাধিক প্রশ্ন। মাতৃত্ব, ভালোবাসা এবং হিংসা—এই তিনটি সম্পূর্ণ ভিন্ন আবেগ কীভাবে একই গল্পে মিলেমিশে যাবে, সেটাই এখন দেখার।
প্রেম থেকে শুরু, তারপর কোন অন্ধকারে? (ZEE 5 Bangla)
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র এবং ঋষভ বসু। তাঁদের আলাপ হয় একেবারেই আকস্মিকভাবে। এরপর ধীরে ধীরে তাঁরা জড়িয়ে পড়েন এক অদ্ভুত অভিযানে। কিন্তু সেই অভিযানের নেপথ্যে কী রয়েছে? কেন তাঁরা বিপদের পথ বেছে নিলেন? এই প্রশ্নগুলির উত্তরই গল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
সম্পর্কের টানাপড়েনেও থাকছে চমক (ZEE 5 Bangla)
‘নিব্বা নিব্বি’ নিছক রোম্যান্সের গল্প নয়। সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণের প্রবণতা, মানসিক টানাপড়েন এবং ক্ষমতা দখলের লড়াই গল্পকে আরও জটিল করে তুলেছে। ভালোবাসার সম্পর্ক কখন অজান্তেই পরিণত হতে পারে দমবন্ধ করা এক বন্ধনে, সেই প্রশ্নও উঠে আসতে পারে ছবিতে।

প্রেমের সঙ্গে অ্যাকশনের জমজমাট মিশেল (ZEE 5 Bangla)
ট্রেলার দেখে স্পষ্ট, ছবিতে অ্যাকশনের কোনও খামতি থাকছে না। প্রেম, সম্পর্ক, বিপদ এবং হিংসার পাশাপাশি রয়েছে একাধিক রোমাঞ্চকর মুহূর্ত। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় গল্পটি কোন পথে এগোবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন: Prakash Raj SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ: কড়া প্রতিক্রিয়া অভিনেতা প্রকাশ রাজের
কবে দেখা যাবে ‘নিব্বা নিব্বি’?
সৌরসেনী মৈত্র ও ঋষভ বসুর পাশাপাশি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শংকর চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, দেবাশিস রায়-সহ আরও বেশ কয়েকজনকে। ১১ অগস্ট হয়েছে ছবির প্রেস মিট। এবার অপেক্ষা ১৪ অগস্টের। ওই দিন বাংলা জি ফাইভে মুক্তি পাবে ‘নিব্বা নিব্বি’। প্রেমের গল্প যে এবার বন্দুকের নলের সামনে দাঁড়াবে, তা ট্রেলারেই বেশ স্পষ্ট!



